নিউজ

দীপাবলিতে কর্মচারীদের বিশেষ উপহার ঘোষণা, বাড়ল অনেকটাই

দুর্গাপুজোর পুজোর পর কালীপুজো এবং দীপাবলী প্রায় বাঙালির দোরগোড়ায়। হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তারই মাঝে সরকারি কর্মচারীদের জন্য রইলো আরো একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার কর্মীদের উপর থেকে উপহার গ্রহণের জন্য অর্থের পরিমাণ বৃদ্ধি করেন। আজ বুধবার সরকারি ভাবে ঘোষণা করে বলা হয় যে, এই সীমা আগের থেকে প্রায় তিন ভাগ শিথিল করা হয়।

আগে গ্রুপ ‘এ’ এবং ‘বি’ বিভাগের অন্তর্ভুক্ত কর্মকর্তারা সরকারের অনুমোদন ব্যতীত ১৫০০ টাকার বেশি কোনো উপহার গ্রহণ করতে পারতো না। তবে নতুন মান বৃদ্ধির ফলে ৫০০০ টাকা অবধি উপহার নিতে পারবেন তারা। তাছাড়া গ্রুপ সি এর কর্মকর্তারা এবারে সরকারের অনুমোদন ছাড়াই ৫০০ এর বদলে ২০০০ টাকা পর্যন্ত উপহার গ্রহণ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, তিনটি ভারতীয় পরিষেবা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, পুলিশ সার্ভিস এবং ফরেস্ট সার্ভিস এগুলির সাথে সমতা বজায় রাখার জন্য এই সীমাবদ্ধতা সংশোধিত হয়।

উপহারের মধ্যে নিখরচায় পরিবহণ, বোর্ডিং, থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকে যখন উপহারটি কোনো সরকারি কর্মচারীর সাথে লেনদেন না করে এবং কোনো নিকট আত্মীয় বা বন্ধু ব্যতীত অন্য কোনো ব্যাক্তি সরবরাহ করে। এছাড়া নিয়মিত খাবার, লিফট এবং সামাজিক আতিথেয়তা বিদ্যমান নিয়ম অনুযায়ী উপহার হিসেবে বিবেচনা করা হবে না। বিদেশী গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে উপহার গ্রহণ এবং ধরে রাখার জন্য সরকারি কর্মচারীদের ১০০০ টাকার সীমাও বাতিল করে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026