নিউজ

লকডাউনের মধ্যে সরকারি দপ্তরে কাজ শুরুর দিনক্ষন ঘোষণা করলো রাজ্যে সরকার

গত ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে, ট্রেজারি, জেলা প্রশাসনের দপ্তর, পুলিশ, দমকল, কারা দপ্তরের মতো আপৎকালীন ও অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত দপ্তর ছাড়া বাকী সমস্ত সরকারি দপ্তরে কাজ বন্ধ ছিল। এর ফলে গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল এতদিন। কেন্দ্রের তরফে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণার পরপরই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে দেন, আগামী সোমবার থেকে কাজ শুরু হবে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে।

বৃহস্পতিবার, এই সংক্রান্ত এক নির্দেশিকায় মুখ্যসচিব রাজীব সিনহা জানান, ২৫ শতাংশ কর্মচারীর উপস্থিতিতে আগামী ২০ শে এপ্রিল থেকে প্রতিটি সরকারি দপ্তরে কাজ শুরু করতে হবে। বিভাগীয় প্রধান ঠিক করবেন কে, কবে অফিসে আসবেন। এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে, ডেপুটি সেক্রেটারি ও তার থেকে উঁচু পদাধিকারিকদের সঙ্গে সহকারি কর্মীদেরও কাজে যোগ দিতে হবে। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরেই এই নিয়ম কার্যকর হবে। কর্মক্ষেত্রে মেনে চলতে হবে সামাজিক সুরক্ষা বিধি। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। তবে, সরকারি কর্মীরা কিভাবে কর্মক্ষেত্রে আসবেন, সরকারের তরফে পরিবহনের করা হবে কিনা – সে বিষয়ে কোন স্পষ্ট নির্দেশ নেই মুখ্যসচিবের জারি করা নির্দেশিকায়।

প্রসঙ্গত, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটকল, ছোট নির্মাণ কাজ, ক্ষুদ্র শিল্প সংস্থা, ইটভাটা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন যে, আগামী ২০ শে এপ্রিল থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা হবে বিভিন্ন সরকারি দপ্তরে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026