নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে অনু চৌধুরী কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমেই বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচেরই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
‘হরিয়ানভি ডিজে ঠুমকা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই অনুর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ১ বছর আগে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নাচের এই ভিডিওটিই পৌঁছে গিয়েছে ৪৭ লাখেরও বেশি মানুষের কাছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে অনুকে জনপ্রিয় হিট ধামাকেদার হরিয়ানভি গান ‘সারা রোলা পাতলি কামার কা’র তালেই রীতিমতো স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এদিন তার নাচের তালে তাল মেলাতে দেখা গিয়েছিল এক বৃদ্ধকেও। বয়সের গণ্ডিও তাকে থামাতে পারেনি এদিন।
১ বছর আগেকার এই ভাইরাল হওয়া ভিডিওতে অনু চৌধুরীকে নীল ও হলুদ রঙের সালোয়ার কামিজেই দেখা গিয়েছিল। উল্লেখ্য, জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘সারা রোলা পাতলি কামার কা’র তালেই তিনি নৃত্য পরিবেশন করেছিলেন এদিন। পাশাপাশি সেখানে উপস্থিত সকল দর্শকদের মনও জয় করে নিয়েছিলেন তিনি। হয়েছিল টাকার বৃষ্টিও। তার সেই পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও, সেকথা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে এদিনের ঝলকে সবথেকে বেশি নজর কেড়েছিল ঐ বৃদ্ধ লোকটিই। বয়স শুধু মনের হয়, শরীরের নয়। একথা আবারও প্রমাণ করে দিলেন তিনি। বলাই বাহুল্য, অনু চৌধুরীর এই নাচের ভিডিওটি আবারো ভাইরাল হওয়ার পর থেকেই পুনরায় নেটনাগরিকদের একাংশের মাঝে ও হরিয়ানভি দর্শকদের মধ্যে চর্চার আলো কেড়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…