করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন রাশিয়ার বিজ্ঞানীরা। রাশিয়ান রিসার্চ সেন্টারের দাবি, ইতিমধ্যে করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছে তারা। আগামী জুন মাসেই মানব শরীরে প্রয়োগ করা হবে তা। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে গবেষকদের। তবে, জুন মাসে এই প্রতিষেধক টিকা পরীক্ষামূলক ভাবে মানব শরীরে প্রয়োগ করা হবে। তাতে ইতিবাচক ফল মিললে তবেই তা বাজারে ছাড়া হবে বলে রাশিয়ান রিসার্চ সেন্টারের তরফে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।
করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা হিসেবে ৩ টি ওষুধ আবিষ্কার করেছে রাশিয়ার গবেষকরা। যা আগামী ২৯ থেকে পরীক্ষামূলক ভাবে মানব দেহে প্রয়োগ করার জন্যে প্রস্তুত হচ্ছে তারা। এমনটাই জানিয়েছেন রাশিয়ার ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের প্রধান রিনাট ম্যাক্সিওটোভ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যুগান্তকারী আবিষ্কারের বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
এ বিষয়ে সাহায্য করতে স্বেচ্ছাসেবী হিসেবে ৩০০ জন আবেদন করেছিলেন বলে জানিয়েছেন ম্যাক্সিওটোভ। তাদের মধ্যে চূড়ান্ত ভাবে ১৮০ জনকে বেছে নিয়ে তাদের তৈরি রাখা হয়েছে। সময় মতো তাদের শরীরে পরীক্ষামূলক ভাবে করোনার টিকা প্রয়োগ করা হবে বলে সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর। প্রসঙ্গত, রাশিয়ার কল্টসোভো এলাকার এক গবেষণাগারে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইঁদুর, গিনিপিগ সহ বিভিন্ন প্রাণীর উপর এই টিকা পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে চলেছেন বিজ্ঞানীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…