পলিটিক্স

সোনাঝুরিতে দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়, আহত ৫ নিরাপত্তারক্ষী

এবারে দুর্ঘটনার মুখোমুখি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডলের কনভয়। বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের কনভয়ের একটি গাড়ি সরাসরি গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তবে সেই গাড়িতে অনুব্রত মণ্ডল নিজে উপস্থিত ছিলেন না। সেই গাড়িতে ছিলেন অনুব্রত মণ্ডলের ৫ জন মহিলা নিরাপত্তারক্ষী। এই পাঁচজনের মধ্যে বর্তমানে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বর্তমানে তারা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

দিন দুই আগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খুন হয়েছেন তৃণমূল নেতা অসীম দাস। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য গতকাল মঙ্গলকোটে গিয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সেখানে ওই নেতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন অনুব্রত মণ্ডল। তারপরে তিনি বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন এবং বাড়ি ফেরার পরে তার একটি গাড়ি সিউড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সিউড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া ওই গাড়িতে ছিলেন তার ৫ জন মহিলা নিরাপত্তারক্ষী। কিন্তু সেই সময় সোনাঝুরির রাস্তায় হঠাৎ করেই ওই নিরাপত্তারক্ষীর গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। যে সময় গাড়িতে অ্যাকসিডেন্ট হয় তখন গাড়িতে ছিলেন না অনুব্রত মণ্ডল। ওই পাঁচ জন নিরাপত্তা রক্ষী সকলেই আহত হন।

কিন্তু অনুব্রত মণ্ডলের গাড়ি একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ময়ূরেশ্বর এ জনসভা করতে যাবার সময় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। কনভয়ের মধ্যে থাকা একটি গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা মারে। সেই এক্সিডেন্টে দুটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুটি গাড়ি চালক আহত হন কিন্তু অনুব্রত মন্ডলের কোন চোট লাগেনি বলে জানা যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026