নিউজ

কেষ্টর কালীর গয়না প্রায় ৫৭০ ভরি, প্রতি বছর বেড়েছে সোনার পরিমাণ, তদন্তে সিবিআই

কালীপুজো উপলক্ষে একেবারে রাজকীয় আয়োজন। আর তেমনি রাজকীয় সাজ প্রতিমার। গলার হার থেকে শুরু করে চুড়, আংটি, সবকিছু মিলিয়ে প্রায় কম করে হলেও কয়েক কোটি টাকার গয়না রয়েছে অনুব্রত মণ্ডলের বাড়িতে। প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে গয়নার পরিমাণ। আপাত হিসাব অনুসারে এই গয়নার পরিমাণ ৫৭০ ভরি।

বোলপুরে তৃণমূলের দলীয় দফতরে যে পুজো চলে আসছে এতদিন ধরে, সেই পুজোর প্রধান মুখ ছিলেন অনুব্রত মণ্ডল। প্রতিবছর কালি পুজোর জন্য প্রতিমার গয়না দিয়ে থাকেন তিনি। যদিও মা এবং স্ত্রীর মৃত্যু হওয়ায় এই গয়না পরানোর বিষয়টা ২ বছরের জন্য না থাকলেও, এমনিতে বাকি বছরগুলিতে তিনি থাকেন এই পুজোর অন্যতম অংশ। তবে, এবারে তিনি কিন্তু গরু পাচার কাণ্ডে ফেঁসে গিয়ে রয়েছেন জেলে। তবে কালীপুজো আসতে না আসতেই আবারো তার এলাকার কালীপুজোর সাজ নিয়ে শুরু হয়েছে চর্চা।

ঠিক কি কি গয়না পরে থাকেন কেষ্টর মা কালী? সূত্রের খবর, মুকুট, সীতাহার-সহ নানা রকমের হার, চেন, গলার চিক, টায়রা-টিকলি, চূড়, রতনচূড়, মান্তাসা, আংটি, চুড়ি, বালা, বাউটি, বাজুবন্ধ ইত্যাদি নানা ধরনের সোনার গয়না রয়েছে মা কালীর সংগ্রহে। সব মিলিয়ে সেই গয়নার পরিমাণ ৫৭০ ভরি, যা এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় দাম আনুমানিক ২ কোটি ৯৪ লাখ টাকা। কোথা থেকে এলো সেই গয়না, সেই বিষয় নিয়েও এবারে নজর দিয়েছে সিবিআই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026