রাজ্য

“সৌমিত্র বাবুকেও ছাড়লেন না!”, মমতার উদ্দেশ্যে নজিরবিহীন আক্রমণ বিজেপির প্রথম সারির নেতার

এবারে আর লড়াই শুধু রাজনৈতিক মহলে রইলো না, সৌমিত্র চ্যাটার্জির প্রয়ানে তাকে নিয়েও শুরু হলো রাজনীতি। আজ দুপুরেই মহাপ্রয়ান ঘটলো কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির। কিছুদিন আগেই বিজেপি নেতা অনুপম হাজরা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি নজিরবিহীন পোস্ট করেছিলেন। ঝড় উঠে গিয়েছিলো সম্পূর্ণ নেট দুনিয়াতে। সকলেই এই মন্তব্যের সমালোচনা করেছিলেন। কিন্তু এদিন সৌমিত্র বাবুর প্রয়ানের পরেও আবারো সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে সমালোচকদের কড়া বার্তা দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তার সঙ্গে টেনে নিয়ে এলেন রাজনীতির প্রসঙ্গ। এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরেও সমালোচনার ঝড় নেটদুনিয়াতে।

কিন্তু তার মৃত্যুর আগেই গতকাল রাতে ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি লিখে ফেলেন ‘ নক্ষত্র পতন!!! আলোকময় দীপাবলীর রাত অন্ধকার করে চলে গেলেন আমাদের সকলের প্রিয় ফেলুদা!!!”। তখন অবধি সৌমিত্র বাবু মারা যাননি। কিন্তু তখন এরকম একটি পোস্ট করার মানে টা কি? তার এই পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এমনকি পোস্ট ডিলিট করার পরামর্শ দিয়েছিলেন অনেকেই।

তিনি ফিরে আসবেন, এরকম আশা কেউ করেননি তেমনভাবে। শনিবার রাতেই সমস্ত হাল ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা। শেষ রক্ষা আর করা গেলো না। দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষ হলো। অক্টোবরের প্রথম দিকে করণা আক্রান্ত হওয়ার পরে তাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। তারপর কখনো ভালো আবার কখনো খারাপ, টানা ৪০ দিনের জন্য যমে মানুষে টানাটানির পরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বাঙালির আইকনিক ফেলুদা।

কিন্তু এই মহামানবের মৃত্যুর দিনেও তাকে নিয়ে রাজনৈতিক তরজা বন্ধ হলো না। রবিবার দুপুরে ১২ টা ১৫ নাগাদ তার প্রয়ান ঘটে। কিন্তু তখনো তার মৃত্যুসংবাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। এই ঘটনাকেও কেন্দ্র করে সরব হলেন অনুপম হাজরা। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন,” সৌমিত্র বাবুকেও ছাড়লেন না! ” এই মন্তব্যেও আবার নতুন করে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন রাজনৈতিক মহল। মৃত্যুর পরেও রইলো তার মরণসংবাদ ঘিরে চড়ল রাজনৈতিক পারদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026