হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী রূপালী গাঙ্গুলীকে। তিনি হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। ধারাবাহিকে তাকে দর্শকরা হ্যান্ডলুম শাড়ি, মোটা বিনুনি, সিঁথিতে সিঁদুর ও কপালে টিপে নিয়েই দেখতে অভ্যস্ত। তবে সম্প্রতি একেবারে অন্য লুকে দেখা দিলেন তিনি। তার বোল্ড লুক দেখে রীতিমত অবাক সকলেই। তার রূপে মুগ্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে পর্দার অনুপমা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই সক্রিয়, তা আর বলার অপেক্ষা রাখে না। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে অভিনেত্রী রূপালী গাঙ্গুলীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফটোশুটে থেকে থেকেই অংশগ্রহণ করে থাকেন তিনি। সেইসমস্ত ফটোশুটের ছবি, কিংবা ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করতে দেখা যায় তাকে। এছাড়াও শুটিং সেটে একাধিক রিল ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন পর্দার অনুপমা, যা রীতিমতো ভাইরাল হয় তার অনুরাগীদের মাঝে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় পর্দার অনুপমা অর্থাৎ অভিনেত্রী রূপালী গাঙ্গুলী একেবারে বোল্ড অবতারে দেখা দিয়েছেন। হলুদ পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে রূপালী গাঙ্গুলী একটি হলুদ ডিজাইন করা ব্লেজারে সেজেছেন। নুড মেকাপে লাস্যময়ী অবতারে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূতা পর্দার অনুপমা, যা দেখে চমকে দিয়েছেন ধারাবাহিকের অনুজও। এটি কোন একটি ফটোশুটের ছবি, তা দেখেই বোঝা যাচ্ছে। তার এই রূপে মুগ্ধ তার অসংখ্য অনুরাগীরাও। অভিনেত্রীকে একরাশ প্রশংসায় ভরিয়েছেন তারা। উল্লেখ্য, বাংলার ‘শ্রীময়ী’র মতো হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’রও জনপ্রিয়তা দর্শকমহলে বিপুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…