‘গাঁটছড়া’র বনি নজর টেনেছে সকলের, অভিনেত্রীর আসল চেহারা চোখ ফেরাতে পারবেন না

স্টার জলসার ‘গাঁটছড়া’ এই মুহূর্তে টেলিভিশনের এক নম্বর ধারাবাহিক। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। ভট্টাচার্য্য বাড়ির তিন মেয়ে ও সিংহ রায় বাড়ির তিন ছেলের ঘটনাচক্রে একে অপরের জীবনের সাথে জড়িয়ে পড়ার গল্প নিয়েই ‘গাঁটছড়া’। যেখানে পরিবার, ভালোবাসা, মান-অভিমান, ষড়যন্ত্র আছে সবই। ধারাবাহিকে ভট্টাচার্য্য পরিবারের ছোট মেয়ে বনি অর্থাৎ অভিনেত্রী অনুষ্কা গোস্বামী ইতিমধ্যেই নজর কেড়েছেন দর্শকদের।

স্টার জলসার ‘গাঁটছড়া’ অনুষ্কা গোস্বামীর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। তবে তিনি ইন্ডাস্ট্রিতে নতুন নন। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করার আগে আকাশ ৮’এর ‘দীপাবলির সাতকাহন’এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, স্টার জলসার সাথে এটাই তার প্রথম কাজ। ক্যামেরার সামনে অভিনেত্রীকে ‘টমবয়’এর চরিত্রে দেখা গেলেও বাস্তবে অভিনেত্রী যথেষ্ট সুন্দরী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়াতে তার ভক্তসংখ্যাও নেহাত কম নয়। বাস্তবে তাকে দেখলে চোখ ফেরানো দায়। মাত্র ২১ বছর বয়সেই তিনি অনেকটা সাফল্য অর্জন করে ফেলেছেন।

অভিনেত্রী অনুষ্কা গোস্বামী রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন। এরপর তিনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। ড্রামা অ্যান্ড আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেখান থেকেই অভিনয় জগতের সাথে আলাপ অভিনেত্রীর। বর্তমানে অনুষ্কা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। ইতিমধ্যেই টেলিভিশন জগতের একাধিক নামিদামি তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন তিনি। ধারাবাহিকে রিয়াজের বিপরীতে দেখা যাচ্ছে তাকে। সোলাঙ্কি, গৌরব, অনিন্দ্য, শ্রীমাকে রীতিমতো টেক্কা দিচ্ছেন অনুষ্কা, তা বলাই বাহুল্য।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026