খেলা

Virat-Anushka: দাঁত-মুখ খিঁচিয়ে বিরাটের সেলিব্রেশন নকল করলেন অনুষ্কা, ভিডিও ভাইরাল নেট পাড়ায়

ভারতীয় ক্রিকেটে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানের কথা বললে সবার আগে যে নামটি উঠে আসে, সেটি অবশ্যই বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫টি শতকের পাশাপাশি আইপিএলের ইতিহাসে সর্বাধিক শতক করার রেকর্ড রয়েছে এই রান মেশিনের দখলে। চলতি আইপিএলে দলের পারফরমেন্স ভালো না হলেও বিরাট কোহলির পারফরমেন্স মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। দুটি শতকের পাশাপাশি ১৪ ইনিংসে তার ব্যাট থেকে ৬৩৯ রান! আমরা আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ পর্যায়ে গুজরাটের বিপক্ষে হেরে চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

এদিকে আইপিএল থেকে বিদায় নেওয়ার পর বর্তমানে বিরাট কোহলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। তারই মধ্যে স্পোর্টস ব্র্যান্ড পুমার ‘জ্যাম অ্যান্ড ফ্যাম’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেন বিরাট এবং অনুষ্কা। আমরা আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরেই পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিরাট। এ কথা কারোর অজানা নয় যে, সেলিব্রেটি জগতে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা আদর্শ দম্পতি। তাদের দুজনের কেমিস্ট্রিও চোখে পড়ার মতো।

সম্প্রতি ‘পুমার’ ওই আয়োজনে যোগদান করেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেখানে দুজনকে বেশ খোসমেজাজে দেখা গেছে গল্প করতে। আড্ডার মধ্যে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এমন একটি কান্ড করে বসেন যে, ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে নেট পড়ায়। সঞ্চালকের অনুরোধে অনুষ্কা শর্মা এমন একটি অঙ্গভঙ্গি করেন যা দেখে হেসে লুটিয়ে পড়েন বিরাট কোহলি। আসলে খেলার মাঠে বিরাট কোহলি যেভাবে সেলিব্রেশন করেন সেটি নকল করার চেষ্টা করছিলেন অনুষ্কা শর্মা। যা দেখে নিজের হাসির চেপে ধরে রাখতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আর কয়েক মিনিটের সেই ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026