অনুষ্কা শর্মা বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। মা হওয়ার পর প্রসিত রায় পরিচালিত ‘চাকদহ এক্সপ্রেস’এর সূত্র ধরেই পুনরায় বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিংও। জোরকদমে চলছে শুটিং পরবর্তী কাজ। ছবিটি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলন গোস্বামীর চরিত্রের উপর নির্ভর করেই তৈরি হচ্ছে। তার জীবনের ওঠা পড়ার প্রতিটি ধাপ দেখানো হবে ছবিতে। আপাতত, সেই নিয়েই মিডিয়ার পাতায় বেশ কয়েকমাস ধরে চর্চার আলোতে বিরাট পত্নী।
তবে এই মুহূর্তে একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে নেটনাগরিকদের একাংশের মাঝে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন অনুষ্কা শর্মা। ভাইরাল হওয়া ভিডিওতে কোন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানে হলুদ অফ-শোল্ডার টপ ও ব্লু ডেনিমে ছিলেন তিনি। আর সেই অনুষ্ঠানেই এই পোশাকের সূত্র ধরে একাধিকবার ক্যামেরার সামনে অস্বস্তিতে পড়তে হয়েছে তাকে। হাওয়ায় রীতিমতো উঠছিল তার পোশাক। তিনি রীতিমতো হাত দিয়ে ধরেছিলেন নিজের টপ। সেই ঝলক অবশ্য নজর এড়ায়নি মিডিয়ার।
খুব স্বাভাবিকভাবেই বলা চলে, এদিন এই পোশাকে একেবারেই সাবলীল ছিলেন না বিরাট পত্নী। বারবার ক্যামেরার সামনেই নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে তাকে। আর সেই ঝলক ক্যামেরাবন্দি হতেই ভাইরাল নেটদুনিয়ায়। এই ঝলক নেটনাগরিকদের একাংশের চোখে পড়তেই একাধিক কু-মন্তব্যে শুনতে হয়েছে অভিনেত্রীকে। কেউ বলেছেন, যে পোশাকে তিনি সাবলীল নন, তেমন পোশাক পরার কি প্রয়োজন ছিল? আবার কেউ উরফি জাভেদের সাথে তুলনা করেছেন তার। এমন নানা ধরনের মন্তব্যের তীরে সম্প্রতি বিদ্ধ হয়েছেন অনুষ্কা শর্মা। আর সেই সূত্রেই এই মুহূর্তে মিডিয়ার পাতায় একাংশের মাঝে তুমুল চর্চিত ভামিকার মা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…