বিনোদন

পান্তাভাতে পিঁয়াজ-লঙ্কা, মাঠে নামার আগে প্রস্তুতি অভিনেত্রী অনুষ্কা শর্মার

২২ গজে ‘চাকদহ এক্সপ্রেস’ হিসেবে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্যই পান্তা ভাতের সাথে পিঁয়াজ-লঙ্কা খাচ্ছেন বলিউডের অনুষ্কা শর্মা। মনেপ্রাণে একেবারে বাঙালি হয়ে উঠছেন বিরাট ঘরনী। ভারতীয় দলের ফার্স্ট বোলার ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগে থেকেই। মেয়ে ভামিকা একটু বড় হতেই কাজে ফিরেছেন অভিনেত্রী। ছবিতে ঝুলন গোস্বামী হিসেবে তার লুক প্রকাশ পেয়েছে আগেই, যা রীতিমতো শোরগোল ফেলেছে সিনেমাপ্রেমীদের পাশাপাশি, ক্রিকেট ভক্তদের মাঝেও।

জানা গেছে, বিশ্বের চার শীর্ষস্থানীয় ক্রিকেট স্টেডিয়ামে শুটিং হতে চলেছে এই ছবির। ঝুলন গোস্বামী হিসেবে ২২ গজে নামার আগে পান্তা ভাতের সাথে পিঁয়াজ-লঙ্কা খেয়ে জোর বাড়াচ্ছেন অভিনেত্রী। গরম সহ্য করেও যাতে ক্রিজে টিকে থাকতে পারেন সেই চেষ্টাতেই এখন বিরাট ঘরনী।

এদিন অভিনেত্রী পান্তা ভাতের সাথে খেয়েছেন পিঁয়াজ-লঙ্কাও। সাথে ছিল বেগুন ভাজার পাশাপাশি একাধিক বাঙালি খাবার। এর ছবি তুলেই নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছিলেন অনুষ্কা শর্মা। সাথে দিয়েছিলেন ইমোজিও, যা দেখে বোঝাই গেছে এই খাবার তার বেশ পছন্দ হয়েছে। অভিনেত্রী এই ছবি শেয়ার করার পর থেকেই, তা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে তার ভক্তদের মাঝে।

ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ ছিল না অভিনেত্রীর কাছেও। তার চরিত্রে নিজেকে মানিয়ে নিতে বেশ খানিকটা সময় লেগেছে অভিনেত্রীর। চাকদহের মেয়ে ঝুলন গোস্বামী ক্রীড়া জগতের সমস্ত বাধা পার করে ধীরে ধীরে হয়ে উঠেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফার্স্ট বোলার। অধিনায়কের দায়িত্বও সামলেছেন দীর্ঘসময়। তার জীবনের কাহিনী যে অনেকের কাছেই অনুপ্রেরণা, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই অভিনেত্রীও কোন খামতি রাখতে চাইছেন না অভিনয়ে। তিনি চাইছেন একেবারে তার মতো করেই তার গল্পটা পর্দায় তুলে ধরতে। এক্ষেত্রে অভিনেত্রীর কাছে তার হাতিয়ার তার অভিনয়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026