খেলা

Virat Kohli: অবশেষে খরা কাটলো কোহলির ব্যাটে, গ্যালারিতে উদ্দাম সেলিব্রেশন অনুষ্কা শর্মার

অবশেষে আইপিএলে রানের খরা কাটালেন বিরাট কোহলি। টানা ব্যর্থতার পর অবশেষে গত কাল দলের জন্য লম্বা ইনিংস খেললেন তিনি। যদিও গুজরাটের বিরুদ্ধে পরাজয়ের হাত থেকে বিরাট কোহলির লম্বা ইনিংস বাঁচাতে পারেনি ব্যাঙ্গালোরকে। তার পরেও দীর্ঘদিন পর বিরাট কোহলির অর্ধশত রানের ইনিংস কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত করেছে ব্যাঙ্গালোর শিবিরকে। চলতি আইপিএলে ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেছিলেন বিরাট কোহলি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। এখনো পর্যন্ত চলতি আইপিএলে পাঁচ কোঠা পার করতে পারেননি বিরাট কোহলি।

তাই ব্যাঙ্গালোর শিবিরের জন্য না হলেও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার মজবুত করার উদ্দেশ্যে গতকাল গুজরাটের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে লম্বা ইনিংস আসা আবশ্যক ছিল। আইপিএলে আগে শেষ পাঁচ ম্যাচে কোহলির সংগ্রহ ছিল ১, ১২, ০,০, ৯। দু’টি লজ্জার গোল্ডেন ডাকও করে ফেলেছিলেন। তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত ছিল না। অবশেষে বিরাট কোহলি নিন্দুকদের সমালোচনার যোগ্য জবাব দিলেন ব্যাট হাতেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোহলি তাঁর ৫০তম হাফসেঞ্চুরি এ দিন পূরণ করেন।

গতকাল গুজরাটের বিরুদ্ধে পঞ্চাশোর্ধ ইনিংসের সাথে সাথে আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে গতকাল একটি ফ্র্যাঞ্চাইজির জন্য ৫০টি অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি। গতকাল তার ব্যাট থেকে চার এবং ছক্কা এসেছে। যা প্রতিটি ক্রিকেটপ্রেমীকে আবারও রোমাঞ্চকর স্পর্শ অনুভব করিয়েছে। বিরাট কোহলির ব্যাটে চার-ছক্কার সাথে সাথে স্টেডিয়ামে তুমুল সেলিব্রেশন করতে দেখা গেছে তার স্ত্রী অনুষ্কা শর্মাকে। গতকাল ৫৩ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বিরাট কোহলি। প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে আরসিবি ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে ফেলে।

Rahit Roy

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026