বিনোদন

ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করবেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা

২০২০ সালের প্রথম দিক থেকে এমনই কথা শোনা গিয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। ক্রিকেটার ঝুলন গোস্বামী বায়োপিকে নাকি অভিনয় করবেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এর আগে বিভিন্ন ক্রিকেটারের বায়োপিক ইতিমধ্যেই তৈরি হয়েছে বলিউডে। তারমধ্যে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির বায়োপিক যথেষ্ট সুনাম অর্জন করেছে। তাহলে এবার কি সত্যি ঝুলন গোস্বামী বায়োপিক মাঠে গড়াতে চলেছে? উল্লেখ্য যে, ৪১ বছর বয়সী ঝুলন গোস্বামী বর্তমানে ইংল্যান্ড সফরে আছেন। তিনি ২০০২-এ ভারতীয় দলে অন্তর্ভুক্ত হন। ডানহাতি এই ফাস্ট বোলার ভারতের হয়ে করেছেন একের পর এক বিশ্বরেকর্ড। তাই তার যে বায়োপিক হতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেটপ্রেমীদের মনে।

২০২০ সালে কলকাতা ইডেন গার্ডেন্সে ঝুলন গোস্বামী সাথে ভারতীয় দলের জার্সি পরে ঘুরতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মা কে। সেই থেকে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিডিয়ায়। বলিউড হাঙ্গামা থেকে জানা যাচ্ছে, এ বছরের শেষের দিক থেকে বায়োপিক এর কাজ শুরু হতে পারে। তবে কাজ শুরু করার আগে বিরাট কোহলির সহধর্মিনী বলিউড অভিনেত্রী সমস্ত রকম বাধানিষেধের প্রক্রিয়াগুলো খতিয়ে দেখতে চান। উল্লেখ্য এই যে, ভারতের হয়ে ঝুলন গোস্বামী ২৩৬টি টেস্ট উইকেট এবং একদিনের ম্যাচে ৫৬টি উইকেট সংগ্রহ করেছেন।

ভারতের হয়ে খেলার জন্য ঝুলন গোস্বামী বর্তমানে ইংল্যান্ড সফরে আছেন। সেখানে টেস্ট ম্যাচে ড্র করে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। এছাড়া ৩টি একদিনের ম্যাচে ২-১ ব্যবধানে পরাজিত হয় ভারতীয় মহিলা ক্রিকেট টিম। চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড এর মধ্যে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। সেই উদ্দেশ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দল Worcester থেকে Northampton পৌঁছে গেছে। এখন চলতি বছরে অনুষ্কা শর্মা অভিনীত ঝুলন গোস্বামী বায়োপিক এর কাজ শুরু হবে কিনা সেটাই লক্ষণীয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026