খেলা

Anushka Sharma: বিরাট কোহলির আগে এই ৪ পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনুষ্কা শর্মা! তালিকায় রয়েছে বিরাটের ঘনিষ্ঠ এই বন্ধু

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেট দলের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সহধর্মিনী অনুষ্কা শর্মা এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছেন। আসলে কোন সিনেমার জন্য নয় বরং ব্যক্তিগত কারণে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মেতেছে নেট প্রেমিরা। শোনা যাচ্ছে, ২০১৬ সালে বিরাট কোহলির সাথে সাত পাকে বাঁধা পড়ার পূর্বে অনুষ্কা শর্মা আরও বেশ কয়েকজনের সাথে ডেট করেছিলেন। যে তালিকায় রয়েছে বিরাট কোহলির অত্যন্ত কাছের বন্ধুও। চলুন দেখে নেওয়া যাক, কাদের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অনুষ্কা শর্মা-

১. রণবীর কাপুর: বলিউডের চকলেট বয় তথা সুদর্শন পুরুষ রণবীর কাপুরের সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন ভারতীয় মহিলা খুঁজে পাওয়া দুষ্কর। শোনা গেছে, তার মনোরম অভিনয় এবং সৌন্দর্যে বারবার মুগ্ধ হয়েছিলেন অনুষ্কা শর্মা। এমনকি, দুজনকে একত্রে বেশ কয়েকবারও দেখা গেছে বিভিন্ন জায়গায়। যে কারণে বেশ কিছুদিন সংবাদমাধ্যমের আলোচনায় ছিলেন এই দুজন।

২. সুরেশ রায়না: মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়নার সঙ্গেও নাকি ডেট করেছিলেন অনুষ্কা শর্মা এমন কথা প্রচলিত রয়েছে নেট পাড়ায়। যদিও বিষয়টি কখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আপনাদের জানিয়ে রাখি, সুরেশ রায়না ভারতীয় দলে খেলার সময় বিরাট কোহলির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

৩. রণবীর সিং: বলিউডের অন্যতম সেরা অভিনেতা তথা সুদর্শন পুরুষ রণবীর সিং-কে নাকি হৃদয় দিয়েছিলেন অনুষ্কা শর্মা। সূত্রের খবর, রণবীর সিং-কে বিয়ে করার জন্য নাকি পাগল হয়ে উঠেছিলেন অনুষ্কা। এমনকি সেই সময় ঘটনাটি সবার মুখে মুখে শোনা গিয়েছিল। তবে কোন বিশেষ কারণবশত তাদের সম্পর্কের ইতি ঘটে।

৪. জোহেব ইউসুফ: অনুষ্কা শর্মা তখনও বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেননি, সবেমাত্র মডেল হিসেবে কাজ করছিলেন তিনি। তখন জোহেব ইউসুফের সঙ্গে সাক্ষাৎ হয় তার। সূত্রের খবর, জোহেবের সঙ্গে দেখা হওয়ার পর তার খুব ঘনিষ্ট হয়ে ওঠেন অনুষ্কা শর্মা। প্রায় বছর দুয়েক সময় ধরে একে অপরকে ডেট করেন তারা। এরপর যখন অভিনেত্রী হিসেবে অনুষ্কা শর্মা আত্মপ্রকাশ করেন তখন তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026