বিনোদন

সৌন্দর্যের নিরিখে অনুষ্কা শর্মাকে টেক্কা দেবে ঈশান কিশানের বান্ধবী, রইল ছবি

ভারতীয় ক্রিকেট দলে এখন চলছে নতুন প্রজন্মের রমরমা। একের পর এক তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভার দমে ভারতীয় ক্রিকেট টিমের সদস্য হয়ে উঠছেন। তরুন হলেও তাদের ফুর্তি এবং অসাধারণ খেলার টেকনিক মন জয় করেছে আপামর ভারতবাসীর। এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হলেন ঈশান কিশান। বর্তমানে ভারতীয় দলের এক অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হয়ে তিনি। অল্প সময় দেশের হয়ে খেললেও তাঁর ঝড়ো ব্যাটিং এর ফ্যান লাখ লাখ মানুষ।

বেশ কয়েক বছর ধরেই আইপিএলে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন ঈশান কিশান। তারপর গত বছর ভারতীয় ক্রিকেট দলে অভিষেকের সুযোগ পান তিনি। সেই সুযোগ একদমই হাতছাড়া করেননি তিনি। অভিষেক ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে আজকের এই প্রতিবেদন ঈশান কিশানকে নিয়ে নয়। অনেকেই জানেন ঈশান কিশানের এক সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে যার সৌন্দর্য্যের সামনে হার মেনে যাবে না অনেক বলিউড অভিনেত্রী।

আপনি কি জানেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিশানের মনের মানুষ কে? জানিয়ে রাখি, ভারতের সুন্দরী মডেল অদিতি হুন্ডিয়া ঈশান কিশানের বান্ধবী। ফ্যাশন জগতে অদিতি হুন্ডিয়া এক অন্যতম পরিচিত মুখ। একাধিক মডেল শোতে পুরস্কার জিতেছেন তিনি। যেমন কিছুদিন আগেই পোল্যান্ডে অনুষ্ঠিত মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এছাড়া অদিতি ২০১৬ সালে এলিট মিস রাজস্থানে রানার্সআপ হয়েছিলেন। এরপর ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ফাইনাললিস্ট হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি।

এই অদিতি হুন্ডিয়া সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। মাঝে মাঝে তিনি বিভিন্ন ফটোশুটের ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন। তার ছবি পোস্ট হলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আসলে অদিতির সৌন্দর্যে স্পিনে ক্লিন বোল্ড হন লাখ লাখ যুবক। এমনকি অদিতির সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যান প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। জানিয়ে রাখা ভাল, ঈশান এবং অদিতি যে একে অপরের সাথে ডেট করছেন তা নিয়ে কখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি তাঁরা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026