বিনোদন

অনুষ্কার শীর্ষাসন, বেরিয়ে এল অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট ছবি, মুহূর্তে ভাইরাল

অভিনেত্রী অনুষ্কা শর্মা বরাবর ফিটনেস ফ্রিক। অনুষ্কার ফিটনেস চর্চার তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে যোগা। এই মুহূর্তে অনুষ্কা গর্ভবতী হলেও নিয়মিত যোগাসন করছেন। সম্প্রতি তারই একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অনুষ্কা। অনুষ্কা ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, অনুষ্কা শীর্ষাসন করছেন এবং বিরাট তাঁকে সাহায্য করছেন। ছবিটি পোস্ট করে অনুষ্কা জানিয়েছেন তাঁর চিকিৎসক তাঁকে শুধুমাত্র সামনে ঝুঁকে বা বেশি ঘুরে ব্যায়াম করতে বারণ করেছেন। তবে শীর্ষাসনটি তাঁর যোগা ট্রেনারের তত্ত্বাবধানে হয়েছে। অনুষ্কা বলেছেন, মা হওয়ার পর মে মাস থেকে তিনি কাজে ফিরবেন।

চলতি বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি। সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। সম্প্রতি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট। এই মুহূর্তে বিরাট ও অনুষ্কা একসঙ্গেই সময় কাটাচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026