টলিউড

Aparajita Adhya: শাড়ি ব্লাউজ ছেড়ে নাইট ক্লাবে ‘বেশরম’ হয়ে গেলেন লক্ষ্মী কাকিমা, দেখে পাগল হলেন ভক্তরা

অপরাজিতা আঢ্য টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। তার হাসিতেই মুগ্ধ আট থেকে আশি। তার অভিনয় দক্ষতা রীতিমতো টেক্কা দেয় বর্তমানের তারকাদের। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে জি বাংলার পর্দায় ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এ নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই মুহূর্তে এই ধারাবাহিক দর্শকমহলের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। সম্প্রতি তার অভিনীত ‘ কথামৃত ‘ মুক্তি পেয়েছে। সেখানে অভিনেত্রীর অভিনয় রীতিমতো প্রশংসিত দর্শকমহলে।

মাত্র ১৯ বছর বয়সেই সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী, তাও বাড়ির লোকের অমতে গিয়ে। তবে শ্বশুরবাড়ির দিক দিয়ে পুরোপুরি সমর্থন পেয়েছিলেন তিনি। ভালোবেসে একসাথে স্বামী অতনুর সাথে কাটিয়ে দিলেন অনেকগুলো বছর। তবে লাইম লাইটে অভিনেত্রীর সাথে খুব একটা দেখা যায় না তাকে। তবে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় থেকে থেকেই নিজের পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের স্বামীর সাথে একাধিক ছবি শেয়ার করে থাকেন।

সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি নিজের ক্রিসমাস লুক শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে একটি লাল রঙের একটি ডিপ নেকলাইন কাটিং লং গাউনে, কারলি হেয়ারে দেখা মিলেছে তার। ক্রিসমাসের রাতে কোনো একটি পাবে বলিউডের গানে মন খুলে নেচেছেন পর্দার লক্ষ্মী কাকিমা। এই মুহূর্তে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’এর এই গান সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায় রয়েছে। ‘ বেশারাম রাঙ্গ ‘ এর তালেই এদিন জমা উড়িয়ে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই ক্রিসমাস স্পেশাল রিল ভিডিওতে মন মেতেছে তার অগণিত ভক্তদের। এই বয়সেও যে অভিনেত্রী নিজেকে এই ভাবে মেন্টেন করেছেন তার জন্য আবারো নেটজনতার একাংশের মাঝে পুনরায় প্রশংসিত হয়েছেন তিনি। নাচ অভিনেত্রীর কাছে বেঁচে থাকার অন্যতম রসদ। সম্প্রতি সেই নাচের জন্যই আবারো চর্চায় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026