হিন্দি আইটেম গানে কোমরে আঁচল গুঁজে তুমুল নাচ লক্ষ্মী কাকিমা অপরাজিতার, ভাইরাল ভিডিও

বর্তমানে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন ধারাবাহিক এবং রিয়েলিটি শো। হিন্দি, বাংলা এবং একাধিক আঞ্চলিক ভাষায় এই সমস্ত ধারাবাহিক বা রিয়েলিটি শো হয়ে থাকে। বাংলার মানুষের কাছে বেশ জনপ্রিয় জি বাংলা এবং স্টার জলসার বিভিন্ন ধারাবাহিক। সম্প্রতি জি বাংলার পর্দায় একটি নতুন ধারাবাহিক এসেছে। ওই নতুন সিরিয়ালটির নাম, “লক্ষ্মী কাকিমা সুপারস্টার”। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

টলি জগতের অপরাজিতা আঢ্যকে চেনে না এমন মানুষের সংখ্যা খুবই কম হবে। দুর্দান্ত অভিনয় এবং পাশাপাশি মনের দিক থেকে খুব ভালো মানুষ হওয়ার জন্য তিনি প্রচন্ড জনপ্রিয়। লাখ লাখ অনুরাগীর ভালোবাসায় আজ তিনি প্রায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। বয়স যেন অভিনেত্রীর কাছে কেবল একটি সংখ্যা। বয়স বাড়লেও প্রভাব পড়েনি অভিনেত্রীর গ্ল্যামারে। সম্প্রতি ৪৪ বছর বয়সে পা দিয়েছেন তিনি এবং বহু যুগ পর আবার “লক্ষ্মী কাকিমা সুপারস্টার” ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন তিনি। প্রোমো রিলিজ হওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছিল সিরিয়ালটি।

ধারাবাহিকটি শুরু হওয়ার প্রথম থেকেই পাকাপোক্ত জায়গা করে নিয়েছে টিআরপি তালিকা। সম্প্রতি ধারাবাহিকের শুটিংয়ের কাজে ব্যস্ত অপরাজিতা। অভিনয়ের পাশাপাশি বেশ নাচেও পারদর্শী লক্ষ্মী কাকিমা। অপরাজিতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি নাচের ভিডিও পোস্ট করেছেন যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ধারাবাহিকের দুই চরিত্রের সাথে লক্ষ্মী কাকিমার সাজে আঁচল কোমরে গুঁজে অপরাজিতা আঢ্য বলিউডের আইটেম গান, “কাভি ইয়ার কাভি পেয়ার” গানে তুমুল নাচ করছেন। নাচের পাশাপাশি অভিনেত্রীর মনমাতানো এক্সপ্রেশন ঘায়েল করেছে নেটবাসীদের।

প্রসঙ্গত উল্লেখ্য, “লক্ষ্মী কাকিমা সুপারস্টার” সিরিয়ালে লক্ষ্মী কাকিমা ঘর সামলানোর পাশাপাশি নিজের মুদিখানার দোকান চালান। একেবারে দশভুজার মত কাজ করে গোটা সংসারকে বেঁধে রেখেছেন। রাতদিন খাটাখাটনির পরও ক্লান্তি নেই তার। গোটা একান্নবর্তী পরিবার নিজে এক হাতেই চালান তিনি। এমনকি পাওনাদারের টাকা, বাড়ি সরানোর বিশাল অঙ্কের টাকার লোন বা পরিবারের ভরণ-পোষণ, সবকিছুতে একমাত্র ভরসা এই লক্ষ্মী কাকিমা।

BharatBarta Desk

Recent Posts

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026