খুব কম বয়সে বিয়ে করে শ্বশুর বাড়ি আসেন টলি পাড়ার মিষ্টি হাসিখুশি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আজ, সেই শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করলেন অভিনেত্রী। হ্যাঁ, ফের একবার পিতৃ হারা হলেন অপরাজিতা। মাত্র ১৫ বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন তিনি। এবার আবারও আরেক বাবাকে হারালেন অপরাজিতা।
জানা যায়, মস্তিষ্কে হ্যামারেজ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। এছাড়াও, কিছুদিন আগেই নাকি তার শ্বশুর মশাই শৌচাগারে মাথা ঘুরে নিচে পড়ে যান। তখনই তার মাথায় আঘাত লাগে। ভেতর ভেতর ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। এদিন, সোশ্যাল মিডিয়ায় শ্বশুর মশাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে অপরাজিতা লেখেন, “শ্বশুর মশাই আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আমার আর বাবা বলে ডাকার কেউ রইলো না।”
কিছুদিন আগেই গিয়েছিল পিতৃ দিবস। সেদিন বাবার সঙ্গে পুরোনো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘তখন তো এত ছবি তোলার চল ছিলনা। ছবি তোলা মানে একটা উৎসব। আর মধ্যবিত্তদের সবার বাড়িতে ক্যামেরা থাকতো না। এটা আমার পাঁচ বছরের জন্মদিনে তোলা ছবি। ১৫ বছরে বাবা না ফেরার দেশে চলে গেলো। আর আমায় আশীর্বাদ করে গেলো প্রত্যেক মুহুর্তকে সত্যি করে তুলে ধরার ছবির জগৎ’।
উল্লেখ্য, কিছুদিন আগে মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’ তে অভিনয় করেন অপরাজিতা। এবার তার নতুন ছবি আসতে চলেছে, নাম – ‘একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায় ও সৌরসেনী মৈত্র। সম্ভবত জুলাই মাসেই এর শ্যুটিং শুরু হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…