বিনোদন

খুরানা পরিবারে খুশির খবর, মেয়ের বাবা হলেন অভিনেতা অপারশক্তি

করোনা আবহে ফের খুশির খবর। খুরানা পরিবারে এল ছোট্ট পরী। কন্যা সন্তানের বাবা মা হলেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা ও আকৃতি খুরানা। আর জ্যেঠু জ্যেঠিমা হলেন আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপ। খুরানা পরিবারে এই নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুণছিলেন গোটা পরিবার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর সকলের সাথে ভাগ করে নিলেন অপরাশক্তি। অনুগামীদের জানালেন দুই থেকে তিন হলেন অপারশক্তি এবং আকৃতি।

ইতিমধ্যে মেয়ের নাম ও ঠিক করে ফেলেছেন অভিনেতা। নবজাতকের নাম রেখেছেন আজোই এ খুরানা। মা ও মেয়ে এখন দুজনেই সুস্থ আর ভালো আছেন। ২০১৪ সালে একে অপরকে ভালোবেসে গাঁটছড়া বাঁধেন অপারশক্তি ও আকৃতি। বিয়ের ৬ বছরের মাথায় প্রথম সন্তানের বাবা মা হলেন অভিনেত্রী। এর আগে সোশ্যাল মিডিয়াতে সন্তান আগমনের খবর জানিয়ে নানান ছবি পোস্ট করেছিলেন অপারশক্তি।

শেয়ার কর ছবিতে দেখা গিয়েছিল, স্ত্রী আকৃতির বেবি বাম্পে চুমু খেতে দেখা গেছে অভিনেতাকে। ছবি শেয়ার করার পাশাপাশি ইনস্টাগ্রামে ক্যাপশনে মজার ছলে তিনি লেখেন, ‘লকডাউনে তো কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি, তাই ভাবলাম পরিবারটাকেই একটু বড় করা যাক’। এই একই ছবি আকৃতি আহুজাও নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে শেয়ার করেছিলেন।

ভাইয়ের মেয়ের হওয়ার খবর শুনে জ্যেঠু হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত দাদা আয়ুষ্মানও। ভাইয়ের ইনস্টাগ্রাম পোস্ট নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, পরিবারে নতুন সদস্য। এক অসাধারণ অনুভূতি। অন্যদিকে তাহিরাও নিজের ইন্সটাগ্রাম পোস্টে ছোট্ট পরীকে অনেক ভালোবাসা জানিয়েছেন। তাঁদের সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা।

উল্লেখ্য,অপারশক্তিকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল রেমো ডিসুজার ডান্স ড্রামা ‘স্ট্রিট ড্যান্সার থ্রি ডি’তে। এছাড়া তিনি দঙ্গল, বদ্রীনাথ কি দুলহানিয়া, স্ত্রী, লুকা ছুপি, পতি পত্নী ওর ওয়োতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026