নিউজ

করোনা আবহে বাড়ানো হল ক্যাবের ভাড়া, দিশেহারা আমজনতার

করোনা অবস্থাতে এইবার বৃদ্ধি পেল অ্যাপ ক্যাবগুলির ভাড়া। এইবার অনলাইনে বুক করে ক্যাবে উঠলে গ্রাহককে আরও বেশি টাকা খরচ করতে হবে। জানা গিয়েছে যে, জ্বালানির দাম বৃদ্ধি এবং তা ক্রমে উর্ধ্বমুখী থাকার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাপ ক্যাব কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত যে মানুষকে আরও ভাবিয়ে তুলবে তা আর বলার বাকি থাকেনা।

করোনার এই ২য় ঢেউ এর কারণে বাংলায় জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। সেই কারণে প্রায় ২ মাস ধরে বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। বন্ধ গণ পরিবহণ ব্যবস্থা। বাস, অটো না থাকায় জরুরী প্রয়োজনে যাতায়াতের উপায় হয়ে দাঁড়িয়েছে হয় ট্যাক্সি নয় ক্যাব। কিন্তু এইবার সেই ক্যাবের ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মাথায় হাত বলা চলে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে যেখানে আগে প্রতি কিলোমিটারে ক্যাব কর্তৃপক্ষ হতে ভাড়া নেওয়া হত ১০ টাকা। সেখানেই এখন ১ কিমি যেতে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। তবে অন্যদিকে টাইম চার্জ কমানো ও হয়েছে। করা হয়েছে ১ টাকা।

সব কিছু মিলিয়ে ভাড়া বাড়ানো হয়েছে ১৫%। দেশ জুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে পেট্রল এবং ডিজেলের দাম। এমন অবস্থায় ক্যাব কিংবা ট্যাক্সি চালিয়ে ঘর চালানো দায় হয়েছে ট্যাক্সি অথবা ক্যাব চালকদের। এমন অবস্থায় এই উর্ধ্বমুখী জ্বালানির দামের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। অন্যদিকে বাস মালিকদের মুখেও একই কথা। ৫০% যাত্রী নিয়ে পরিষেবা চালু করার কথা বলা হলেও তাতে সমস্যা হবে বাসমালিকদের। গত বছরই করোনার কারণে মধ্যবিত্তের চিন্তা বেড়ে গিয়েছিল এই বাস অটোর কারণে। এইবারও ঠিক তাই। তবে ক্যাবের ভাড়া বৃদ্ধিতে চিন্তিত যাত্রীর দল।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026