এবার একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। পরিবহন দপ্তরের উদ্যোগে আগামী মাসেই লঞ্চ করা হবে যাত্রী সাথী অ্যাপ। এই অ্যাপটি বাণিজ্যিকভাবে চালু করা হবে এবং এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই অন্যান্য ক্যাব কোম্পানির মত বুক করা যাবে হলুদ ট্যাক্সি। কলকাতার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর সূত্রে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে শহরের কয়েকটি এলাকায় এই অ্যাপ চালু করা হয়েছে পরীক্ষামূলকভাবে। তবে আগস্ট মাস থেকে এই অ্যাপ বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে। পরিবহন দপ্তর বলছে, অন্যান্য অ্যাপ ক্যাবের তুলনায় পশ্চিমবঙ্গ সরকারের এই হলুদ ট্যাক্সি অ্যাপের ভাড়া অনেকটাই কম হবে।
বর্তমানে হলুদ ট্যাক্সির বিরুদ্ধে অভিযোগ মিটার যেটুকু ওঠে তার থেকে অনেক বেশি ভাড়া চান চালকরা। আবার ক্যাবের বিরুদ্ধে অভিযোগ সারচার্জের নাম করে যাত্রীদের থেকে বেশি টাকা ভাড়া নেওয়া হয়। এরকম পরিস্থিতিতে যদি যাত্রী সাথী অ্যাপ চালু হয় তাহলে যাত্রীরা অনেকটা বেশি স্বস্তি পাবেন। নিজেদের স্মার্ট ফোনেই সহজে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে এবং অন্যান্য ট্যাবের মতোই হলুদ ট্যাক্সি বুক করা যাবে।
পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি দপ্তরের সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিসার্চ সংস্থার উদ্যোগে এই অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। বর্তমানে হাওড়া এবং শিয়ালদার পুলিশ নিজেরাই এই অ্যাপ গাড়িচালকদের মোবাইল ফোনে ডাউনলোড করে দিচ্ছেন যাতে গাড়িচালকদের কোন সমস্যা না হয়। কোন গাড়ি চালকের মোবাইল না থাকলে তার গাড়ির নম্বর এবং ফোনের নম্বর রেকর্ড করে রাখা হচ্ছে। পরে তাদেরকে অ্যাপের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে এই অ্যাপ চালু হবে হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশনে। তারপরে পুরো শহরে এবং শহরের বাইরের কিছু এলাকায় বাণিজ্যিকভাবে এই অ্যাপের পরিষেবা চালু হবে। মূলত এই অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সিতে নিয়ন্ত্রণে আনা এবং অ্যাপ ক্যাবের বাড়বাড়ন্ত সীমার মধ্যে রাখতে চাইছে সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…