টেক বার্তা

মাত্র কয়েক মিনিটে বাড়ি বসে রঙিন ভোটার কার্ডের আবেদন করুন, জানুন সেই পদ্ধতি

বর্তমানে ভারতের ভোটারদের জন্য নিয়ে চলে আসা হয়েছে রঙিন ভোটার কার্ড।এখন যারা আবেদন করে ভোটার কার্ড পাচ্ছেন তাদের কার্ড তো রঙিন হচ্ছে। এছাড়াও যারা পুরনো ভোটার কার্ড পেয়েছেন তাদের জন্য একটি পদ্ধতি আনা হয়েছে যার মাধ্যমে আপনারা বাড়ি বসে খুব সহজে রঙিন ভোটার কার্ড পেয়ে যেতে পারেন। যদি আপনি এরকম ধরনের কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে দেখে নিন পদ্ধতি।

যদি এই ধরনের কার্ডের জন্য আবেদন করতে হয় তাহলে আপনাকে ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.nvsp.in এ লগইন করতে হবে। তারপর আপনাকে বয়সের প্রমাণপত্র এর জন্য বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড, হাই স্কুল এর মার্কশিট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ডের কপি সংযুক্ত করতে হবে। এরপর ঠিকানা প্রমান পত্রের জন্য পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক, পোস্ট অফিসের পাসবুক, রেশন কার্ড, ভাড়ার এগ্রিমেন্ট, বিদ্যুতের বিল অথবা জলের বিল জমা দিতে হবে।

তারপর আপনাকে নিজের রাজ্যের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে Registration color PVC voter ID অপশনে। তারপর আপনার কাছে যে তথ্যগুলি চাওয়া হবে সেগুলি সঠিকভাবে ফিলাপ করতে হবে। তারপর আপনার মোবাইল নম্বর এ তথ্য ভেরিফাই হওয়ার পরে একটি বিশেষ কোড আসবে। ওই কোড আসার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে আপনার নতুন রঙিন ভোটার আইডি কার্ড আপনার বাড়িতে চলে যাবে।

তবে, ভোটার কার্ড আসার আগে আপনার এলাকার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি এসে সমস্ত তথ্য যাচাই করবে। সমস্ত তথ্য ঠিকভাবে যাচাই হবার পরে আপনার বাড়িতে ভোটার আইডি কার্ড পৌঁছাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026