নিউজ

SBI ব্যাঙ্কের সাথে ব্যবসা করে আয় করুন ৭.২০ লাখ টাকা, এই উপায়ে এক্ষুনি করুন আবেদন

আপনি যদি চাকরির চিন্তাভাবনা ছেড়ে ব্যাবসা শুরু করতে চান, তাহলে SBI আপনার সাহায্য করতে পারে। আপনি এটিএম ফ্র্যাঞ্চাইজি নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে আপনার ব্যবসা শুরু করতে পারেন। এতে আপনাকে বড় অঙ্কের বিনিয়োগও করতে হবে না। অর্থাৎ কম বিনিয়োগে বড় মুনাফা পাওয়া যাচ্ছে এই ব্যবসায়। তাই ব্যাবসা শুরু করার মনস্থির করে নিলে এই ব্যাবসা আপনাকে ধনী করে তুলবে ঘরে বসেই। আসুন এই প্রতিবেদনে জেনে নিন কিভাবে এই এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে হয় ?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি নিতে, আপনাকে এটিএম ইনস্টলেশন সংস্থাগুলির সাথে যোগাযোগ করতে হবে। আসলে সমস্ত ব্যাঙ্ক তাদের এটিএম ইনস্টল করার জন্য বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে। এর মধ্যে রয়েছে Tata Indicash, Muthoot ATM, India One ATM এর মতো কোম্পানি । SBI সম্পর্কে বলতে গেলে বৃহত্তম সরকারী ব্যাঙ্ক Tata Indicash কে বেশিরভাগ চুক্তি দেয় শুধুমাত্র তার ATM ইনস্টল করার জন্য, এমন পরিস্থিতিতে, আপনাকে SBI ATM ফ্র্যাঞ্চাইজ পেতে এই কোম্পানির কাছে আবেদন করতে হবে।

SBI ATM ফ্র্যাঞ্চাইজির জন্য প্রায় ৫ লক্ষের বিনিয়োগ প্রয়োজন, যার মধ্যে ২ লক্ষ হল SBI দ্বারা রক্ষিত ফেরতযোগ্য পরিমাণ, বাকি ৩ লক্ষ হল কার্যকরী মূলধন। আপনি যদি চুক্তি শেষ হওয়ার আগে কোনো কারণে এটিএম চালানো বন্ধ করার সিদ্ধান্ত নেন, তাহলে SBI শুধুমাত্র ১ লাখ টাকা ফেরত দেবে। এই এটিএম নিজের জায়গায় করলে SBI আপনাকে প্রতি লেনদেনে ৮ টাকা ও নগদ লেনদেনে ২ টাকা দেবে। এরফলে আপনি মাসে ৪৫ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকা আয় করতে পারবেন। আপনি যদি মাসে গড়ে ৬০ হাজার টাকাও আয় করেন, তাহলে প্রতি বছরে আপনি ৭.২০ লাখ টাকা আয় করতে পারবেন।

এসবিআই এটিএম ফ্র্যাঞ্চাইজি সম্পর্কিত নিয়ম ও শর্তাবলী:

১) এটিএম-এর জন্য জায়গা ৫০ থেকে ৮০ বর্গফুট হওয়া উচিত।

২) আপনার এটিএম অবস্থান থেকে ১০০ মিটারের মধ্যে অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থাকা উচিত নয়৷

৩) আবেদনকারীকে প্রতিদিন কমপক্ষে ৩০০ বা তার বেশি লেনদেনের গ্যারান্টি দিতে হবে।

৪) এটিএম সুরক্ষার জন্য একটি শক্ত কংক্রিটের ছাদ থাকা প্রয়োজন।

৫) ATM V-SAT ইনস্টলেশনের জন্য, কর্তৃপক্ষ বা সমিতির কাছ থেকে NOC অর্থাৎ অনাপত্তি সনদ প্রাপ্ত করা বাধ্যতামূলক৷

আপনার জায়গায় এটিএম খুলতে গেলে আপনাকে আইডি প্রমাণের জন্য প্যান, আধার বা ভোটার কার্ড, ঠিকানা প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল, রেশন কার্ড এবং ব্যাঙ্কের পাসবুক, ৪ টি পাসপোর্ট আকারের ছবি, বৈধ ইমেল আইডি, নিবন্ধিত ফোন নম্বর, জিএসটি নিবন্ধন এবং জিএসটি নম্বর ইত্যাদি নথি দিতে হবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Look Mum No Computer to Represent UK at Eurovision 2026

The BBC has announced that electronic artist and YouTuber Look Mum No Computer will represent…

February 17, 2026

Madonna’s Bold Corset Look Turns Heads on Valentine’s Day

Madonna has once again proven that she is the queen of reinvention. The pop icon…

February 17, 2026

MGM Resorts Chairman Reportedly Interested in Nicole Kidman

Hollywood is buzzing with reports that MGM Resorts Chairman Paul Salem has taken a keen…

February 17, 2026

Hollywood Shattered: Robert Duvall’s Death Leaves Stars in Tears

Hollywood is mourning the loss of Robert Duvall, the Oscar-winning actor whose career spanned more…

February 17, 2026

Sofía Vergara Celebrates Valentine’s Day With Chic Lacy Cami Look

Key Points Sofía Vergara shared a romantic Valentine’s Day selfie from Los Angeles. She wore…

February 16, 2026

Tate McRae Brings Parisian Chic to Valentine’s Week With Micro Shorts and Sheer Tights

Key Points Tate McRae shared a Valentine’s week photo carousel from Paris. Her standout look…

February 16, 2026