নিউজ

করোনায় মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা, বাংলাকে বিশেষ সম্মান রাষ্ট্রসংঘের

বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না। করোনা মোকাবিলায় বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে। কিন্তু বিরোধীদের অভিযোগ এবার আর ধোপে টিকলো না। কারণ করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার প্রশংসা শোনা গেল রাষ্ট্রসংঘ অনুমোদিত সংস্থার গলায়। করোনার মতো একটি ব্যাপক আকারের মহামারী যখন সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়েছে সেই সময় বাংলার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে রাষ্ট্রসংঘের শান্তি পরিষদ।

রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের মানুষ। তাই রাষ্ট্রসংঘের তরফে রাজ্যকে একটি শংসাপত্র পাঠানো হয়েছে। তাতে করোনা মহামারী চলাকালীন রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। এমন একটি জটিল পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গ সরকার যেভাবে জনদরদী ভাবমূর্তি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাকে সাধুবাদ জানিয়ে রাষ্ট্রসংঘের তরফে ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’ শংসাপত্র পাঠানো হয়েছে।

জাপানে অবস্থিত রাষ্ট্রসংঘের শান্তি পরিষদের সদর দফতর থেকে রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যান সমিতির সভাপতি ডাঃ নির্মল মাজিকে একটি ইমেল পাঠানো হয়েছে। তাতে লেখা রয়েছে যে, ‘আমাদের প্রতিনিধিদের কাছ থেকে আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও আপনার বিষয়ে জানতে পেরেছি। শুধু তাই নয়, আপনাদের মানবদরদী মুখ্যমন্ত্রী করোনারএই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দারুণ কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন বলে জানতে পেরেছি আমরা। মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে রাজ্যবাসী এখনও নিরাপদে রয়েছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের হাতে শংসাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026