ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

স্বামী-স্ত্রী দুজনেই বৃদ্ধ বয়সে মজা পাবেন, মাসিক ৫০০০ টাকা পেনশন দেবে সরকার

দেশের প্রধানমন্ত্রী সাধারণ নাগরিক ও প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে একাধিক সুবিধাজনক যোজনা নিয়েই হাজির হয়েছেন শুরু থেকেই। কেন্দ্রীয় সরকার প্রচলিত জন ধন যোজনা এক বিপুল সফলতা পেয়েছে সাধারণ মানুষের মাঝে। চর্চার আলোও কেড়েছে মিডিয়ার পাতায়। তবে এবার আরো এক যোজনার সূত্র ধরেই প্রশংসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরেই চর্চিত কেন্দ্রীয় সরকার প্রচলিত অটল পেনশন যোজনা।

অটল পেনশন যোজনা-
কেন্দ্রীয় সরকার এই যোজনা সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রকাশ্যে এনেছিল। এই যোজনায় অল্প বিনিয়োগেই ভবিষ্যৎ সুরক্ষিত হয়। ৬০ বছর বয়স হওয়ার পর অর্থাৎ অবসরের পর প্রতিমাসে এই যোজনার সূত্র ধরে ৫ হাজার টাকা পাবেন এই যোজনার গ্রাহকরা। তবে এই যোজনা থেকে পেনশন পেতে গেলে কুড়ি বছর আগে থেকেই এই যোজনায় বিনিয়োগ করা শুরু করতে হবে। এক্ষেত্রে ১০০০ থেকে শুরু করে ২০০০, ৩০০০ এমনকি ৪০০০ ও ৫০০০ পর্যন্ত স্থায়ী পেনশন পাওয়া সম্ভব।

যদি এই যোজনা থেকে পেনশন পেতে হয় তবে ৪০ বছর বয়স থেকেই এই যোজনায় বিনিয়োগ করা শুরু করে দিতে হবে। প্রতিমাসে কোন ব্যক্তি যদি ২১০ টাকা করে জমাতে থাকেন, তবে ৬০ বছর বয়স হওয়ার পর প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন সেই ব্যক্তি।

যোজনার জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি-
১) আধার কার্ড
২) প্যান কার্ড
৩) বৈধ ঠিকানা ও তার প্রমাণপত্র
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য
৫) কাস্ট সার্টিফিকেট
৬) পাসপোর্ট সাইজ ছবি
৭) বৈধ মোবাইল নম্বর

যদি ৬০ বছর হওয়ার আগেই এই যোজনায় বিনিয়োগকারী ব্যক্তি মারা যান, তবে তার সমস্ত সঞ্চয় তার জীবনসঙ্গীর হাতেই তুলে দেওয়া হবে। তবে এক্ষেত্রে তিনিও যদি কোন কারণে জীবিত না থাকেন, তবে এই যোজনা খোলার সময় যদি কারোর নাম নমিনির তালিকায় অন্তর্ভুক্ত থাকে তবে সেই টাকা ঐ ব্যক্তিকেই দিয়ে দেওয়া হবে। এই যোজনার টাকার পরিমান ৮ লাখ পর্যন্ত হতে পারে।

Devparna Acharya

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026