ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মুখে দুর্গন্ধ ভীষণ বিব্রতকর একটা সমস্যা। যার এই সমস্যা আছে, তার নিজের এবং তার আশেপাশে যারা থাকে; উভয়ের জন্যই এটা অস্বস্তিকর। মুখের ভিতরে ছত্রাক ও ফ্যাঙ্গাসের কারণে ঘা (ক্যানডিজিস), দাঁতের ফাঁকে মুখের ভিতরে জমে থাকা খাদ্যকণা বা তার থেকে সৃষ্টি হওয়া ব্যাকটেরিয়া, ডায়াবেটিস, লিভারের সমস্যা, কিডনির সমস্যা এই রকম একাধিক কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। অনেকেই মাউথওয়াশ ব্যবহার করেন এই গন্ধ দূর করতে। কিন্তু এসব ছাড়াও ঘরোয়া কয়েকটি উপায় ব্যবহার করতে পারেন-
১. জিভ সবসময় পরিষ্কার রাখুন।
২. আপেল, গাজর নিয়মিত খেতে পারলে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু বা ব্যাকটেরিয়া মুখে বাসা বাঁধতে পারে না। ফলে মুখের দুর্গন্ধ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
৩. দিনে অন্তত দুবার ব্রাশ করুন। বিশেষত রাতে খাওয়ার পর অবশ্যই একবার ব্রাশ করুন। তাহলে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু, ব্যাকটেরিয়া মুখে বাসা বাঁধতে পারবে না।
৪. পিপারমেন্ট অয়েল, লেমন অয়েল মাউথওয়াশ হিসাবে ব্যবহার করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হয়।
৫. যে-কোন ধরণের গ্রিন টি বা কালো চা মুখের দুর্গন্ধ দূর করার অত্যন্ত ভালো উপায়। এই ধরণের চা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু ও ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…