ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সোশ্যাল মিডিয়ায় সাতজন বন্ধু ও বান্ধবীর আলাপ। এই সাতজন বন্ধু হল পৃথ্বী-আইনজীবী, তরুনিমা-অধ্যাপিকা, সিভিল ইঞ্জিনিয়ার-সুমন, দীপাঞ্জয়-ডাক্তার, কলেজ পড়ুয়া-লগ্নজিতা, চাকরিজীবী-জিশান আর রাজেশ যিনি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন। এদের সকলের প্রফেশন আলাদা হলেও একটা কমন ইন্টারেস্ট আছে। ‘ঘটকালি’ করা। হ্যাঁ! এরা প্রত্যেকেই ঘটকের কাজ করেন। তবে এরা ডিজিটাল ঘটক। বাড়ি বাড়ি গিয়ে ঘটকালি করা এদের কাজ না। এরা ঘটকালি করেন সোশ্যাল ফোরামে।
এদের বন্ধুত্ব হয় সোশ্যাল মিডিয়ায়। তরুনিমা আর পৃথ্বী ঠিক করেন একটা নতুন কিছু করবে। তারা ঠিক করেন একটি গ্রুপ তৈরি করবেন। গ্ৰুপটি হবে সিঙ্গেলদের সঙ্গী খুজে দেওয়ার সুবর্ণ সুযোগ। এই গ্রুপে পোস্ট করতে হবে সিঙ্গেলদের ছবি। তার সাথে তাদের ভালো লাগা ও পছন্দের সকল তথ্য। গ্রুপের অন্য মেম্বারদের সাথে পছন্দ মিলে গেলেই হল, প্রথমে আলাপ, তারপর প্রেম এবং সোজা বিয়ের পিঁড়ি।
এর পরেই তারা সোশ্যাল মিডিয়ায় এই গ্রুপ তৈরি করেন। এই গ্রুপের নাম দেন ‘সিঙ্গেলদের বিবাহ অভিযান’ প্রথমে এই গ্রুপটি শুরু করেন তরুনিমা এবং পৃথ্বী। পরে যোগ দেন আরো পাঁচজন। মোট সাতজন এই গ্রুপের এডমিন।
তরুণীমা জানায় এখন এই গ্রুপের মেম্বার সংখ্যা ৮৫ হাজার। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ টা করে পোস্ট আসে এই গ্রুপে। তরুণীমাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কতজনকে তারা সঙ্গী খুঁজে দিতে পেরেছেন? তার উত্তরে তিনি বলেন যে অনেকজন! গুনে শেষ করা যাবেনা।
গ্রুপে ছবি পোস্ট করার কথা উঠলে তিনি বলেন যে মেম্বাররা নিজেদের ছবি নিজেদের দায়িত্বে পোস্ট করেন। তিনি এও বলেন যে কেউ যদি ভেবে থাকে যে গ্রুপ থেকে তার বর বা বউকে খুঁজে পাবেনই তবে তা ভুল। এই কথার পরিপ্রেক্ষিতে তিনি গ্রুপ এডমিনদের কথা উদাহরণ হিসেবে বলেন। কারণ তারা সকলেই সিঙ্গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…