অফবিট

আপনি কি সিঙ্গেল বলে দুশ্চিন্তায় ভুগছেন? সঙ্গী খুঁজে দেবে লাভ এক্সপ্রেস

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আপনি কি এখনো সিঙ্গেল? আর এর কারণে আপনি দুশ্চিন্তায় ভুগছেন ?তাহলে জেনে নিন চীনের 10 কোটি মানুষের অবস্থাও ঠিক আপনারই মতো।

চীনের চেংদু রেলওয়ে সংস্থা সিঙ্গেলদের সঙ্গী খুঁজে দিতে এক অভিনব উদ্যোগ নেন।লাভ এক্সপ্রেস নামের একটি ট্রেনে 1000 সিঙ্গেল যুবক-যুবতীকে সফরে পাঠানো হলো।এই সফরের উদ্দেশ্য একটাই। সিঙ্গেলরা যেন তাদের পছন্দের জীবন সঙ্গীকে খুঁজে নিতে পারে।

চীনের এক স্থানীয় সংবাদ সংস্থার কাছ থেকে জানা যায় সেই ভ্রমণটি ছিল দুদিন ও এক রাতের। ট্রেনের মধ্যেই নানা রকম আয়োজন ছিল। খাবারের পাশাপাশি নানা রকম খেলারও আয়োজন করা হয়েছিল।

এর পেছনে তাদের উদ্দেশ্য একটাই ছিল। সিঙ্গেলরা যাতে তাদের পছন্দ ভালোভাবে বুঝতে পারেন এবং তাদের অপছন্দ গুলোও জানতে পারেন।এই ট্রেনের গন্তব্য ছিল ঝাউ সুই যা চীনের বহু পুরোনো শহর। শুধু এটুকুই নয় সেখানে ট্রাডিশনাল পারফরম্যান্সের ও ব্যবস্থা ছিল। এই পারফরম্যান্স সব সিঙ্গেলরা একসাথে বসে দেখেন।

তবে সঙ্গী বাছাই-এর এই আয়োজনটি এ বছরই প্রথম নয়। বিগত 3 বছর ধরেই চলে আসছে এই আয়োজন। লাভ এক্সপ্রেস ট্রেনে সফর করে অন্তত 10 জন সিঙ্গেল তাদের পছন্দের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন এমনটাই জানাচ্ছেন চীনের রেল কর্তৃপক্ষ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026