সুরজিৎ দাস: ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কোলেসিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-চিলির ম্যাচের ফলাফল গোল শূন্য। দুই দলের খেলোয়াড়রাই প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে বেশ কটি গোলের সুযোগ পেলেও সাফল্য ধরা দেয়নি কারো কাছেই। পুরো ম্যাচে দারুণ কিছু গোলের সুযোগ পায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবেলিস্তাদের হয়ে প্রথম সুযোগটি পায় জুভেন্তাস তারকা পাওলো দিবালা। ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে দিবালার করা গোলের মুখের শটটি বার উঁচিয়ে চলে যায়।
তার ঠিক মিনিট চারেক পর হলুদ কার্ড দেখেন এই জুভ তারকা। বিরতির পর দুই দলের খেলোয়াড়রাই আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার দখলে থাকলেও দ্বিতীয়ার্ধে তা ছিল সমানে সমান। পুরো ম্যাচে উভয় দলই ৫০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ফলে আক্রমণ প্রতি আক্রমণের মাঝে খেলা চললেও গোল তুলে আনতে পারে নি কেউই। দুটি প্রীতি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি ৫ দিন পর মেক্সিকোর সঙ্গে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…