খেলা

Lionel Messi: মেসির পায়ে ম্যাজিক, ফ্রি-কিকের দুনিয়ায় বিশ্বরেকর্ড বিশ্বজয়ীর

ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি এক বিরাট ব্যক্তিত্ব। প্রতিদিন তার ব্যক্তিগত রেকর্ডের ঝুলিতে যুক্ত হচ্ছে একের পর এক নতুন মুকুট। বয়সের ভারে যখন কোন খেলোয়ার অবসর নেওয়ার কথা ভাবেন লিওনেল মেসি তখন ব্যস্ত বিশ্বজয়ের কাজে। সম্প্রতি ফুটবল বিশ্বকাপে তার নেতৃত্বে বিশ্ব জয় করেছেন শক্তিশালী আর্জেন্টিনা। সেই মেগা টুর্নামেন্টে একাধিক রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।

ফুটবলের ইতিহাসে দ্বিতীয় প্লেয়ার হিসেবে ৮০০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন লিওনেল মেসি। উল্লেখ্য, ইতিপূর্বে এই কৃতিত্ব অর্জন করেছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ড। এখনো পর্যন্ত এই ফুটবলার ৮৩০টি গোল দিয়েছেন। আর এবার দ্বিতীয় ফুটবলার হিসেবে ৮০০ গোল দেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি।

শুক্রবার যখন ভারতবাসী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার কাজে ব্যস্ত ছিলেন লিওনেল মেসি। মেসির আর্জেন্টিনা শুক্রবার সকালে বুয়েনস আইরেসের মনুমেন্টাল ডি নুনেজ স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। বিশ্বকাপের পরে এটাই ছিল তাদের তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর সেই ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে জয় সেলিব্রেশন করেছে আর্জেন্টিনা। 

এই ম্যাচের ৪৩ মিনিটের মাথায় লিওনেল মেসির অনবদ্য ফ্রি-কিকের ফলে পানামার বিরুদ্ধে ১-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর থিয়াগো আলমাদা ৭৮ মিনিটে দ্বিতীয় গোল করে পানামার পরাজয়ের কফিনে শেষ পেরেক পুতে দেন। আপনাদের জানিয়ে রাখি, পরবর্তী ম্যাচে কুরাকাওয়ের বিপক্ষে আরেকটি গোল করতে পারলেই ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হবেন লিওনেল মেসি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026