বিনোদন

শাহরুখ পুত্রের হাতে গিটার, গান গাইছেন আরিয়ান খান, হু হু করে ভাইরাল ভিডিও

সম্প্রতি বলিউড ‘কিং’ শাহরুখ খান (shahrukh khan)-এর পুত্র আরিয়ান খান (Arian khan)-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  ভিডিওতে আরিয়ানকে মার্কিন পপ সিঙ্গার চার্লি পুথ(Charlie puth) -এর ‘অ্যাটেনশন’ গাইতে শোনা গেল। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে গিটার বাজিয়ে গান গাইছিলেন আরিয়ান। সেই সময় এই ভিডিওটি তোলা হয়।  আরিয়ানের গান শুনে প্রশংসা করেছেন নেটিজেনরা।  নেটিজেনদের মধ্যে অনেকেই বলেছেন, আরিয়ান একদম তাঁর বাবার মতোই আত্মবিশ্বাসী।

ডেভিড লেটারম‍্যানের ( David Letterman) শো ‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’-এ এসে আরিয়ানের বিষয়ে শাহরুখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আরিয়ান দেখতে আকর্ষণীয় হলেও অভিনেতা হওয়ার মতো এক্স ফ্যাক্টর তাঁর নেই। এমনকি আরিয়ান নিজেও তাই মনে করেন।  আরিয়ান লেখক হতে চান। মিউজিক নিয়ে কাজ করতেও তিনি যথেষ্ট আগ্রহী। 2019 সালে জনপ্রিয় ফিল্ম ‘লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে সিম্বার চরিত্রে ডাবিং করেছিলেন আরিয়ান।

আরিয়ান চান না বাবা শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা করা হোক।  শাহরুখ বলেছেন, আরিয়ান মনে করেন, তিনি যত ভাল অভিনয় করার চেষ্টাই করুন, শাহরুখের সঙ্গে তাঁর তুলনা অবশ্যম্ভাবী।  এই কারণে আরিয়ান ক্যামেরার সামনে কাজ করতে চান না। তবে  আরিয়ান খান ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতেও পছন্দ করেন না। এমনকি সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের কোনো নিজস্ব অ্যাকাউন্ট নেই। তাঁর সমস্ত ছবি ও ভিডিও শেয়ার করা হয় তাঁর ফ্যান ক্লাব থেকে। কিছুদিন আগে আরিয়ান ও অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)-এর নাতনি এবং শ্বেতা নন্দা( sweta nanda)-এর মেয়ে নভ‍্যা নভেলী নন্দা ( Navya Naveli Nanda)-এর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল।  কিন্তু খান পরিবার ও বচ্চন পরিবার জানিয়েছেন এগুলি সম্পূর্ণ গুজব। এই মুহূর্তে আরিয়ান নিউ ইয়র্কে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026