বিনোদন

Arijit-Koel: বউয়ের হাত ধরেই বিমানবন্দর থেকে বেরোলেন অরিজিৎ, সাদামাটা গায়ক মন জয় করলেন সকলের

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তিনি। গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে তার। সেই কথা অবশ্য তাকে দেখে বোঝা বেজায় কঠিন। একেবারে সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী অরিজিৎ সিং। ব্যতিক্রমী নন তার স্ত্রী কোয়েল রায় সিংও। সেই ছোট থেকেই চেনা জানা তাদের। ছেলেবেলার বান্ধবীকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন জিয়াগঞ্জের এই ছেলেটা। অবশ্য কোয়েল গায়কের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রূপরেখা ব্যানার্জীর সাথে বিচ্ছেদের পর ২০১৪’তে কোয়েলের সাথে সাত পাক ঘুরেছিলেন গায়ক। কোয়েল ও অরিজিৎ’এর তিন সন্তান দুই পুত্র ও এক কন্যা। উল্লেখ্য, কন্যা কোয়েলের আগের পক্ষের সন্তান। অরিজিৎও তার দ্বিতীয় পক্ষের স্বামী। তবে এই মুহূর্তে কোয়েল ও অরিজিৎ’এর একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেই সূত্রেই পুনরায় চর্চায় তারা।

এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন অরিজিৎ সিং। সম্প্রতি ‘ভাইরাল ভয়ানী’ নামের ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে গায়ককে স্ত্রী কোয়েলের হাত ধরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে। এদিন দুজনেই একেবারে সাধারণ পোশাকে ছিলেন। তার ঝলক অবশ্য ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। খুব স্বাভাবিকভাবেই বিমানবন্দর থেকে বেরোনোর সময় পাপারাজিৎদের নজর এড়াননি অরিজিৎ ও কোয়েল।

এদিন অরিজিৎ সিংয়ের পরনে ছিল একটি কালো টি-শার্ট ও ছাই রঙের ট্রাউজার। পাশাপাশি তার স্ত্রীকে কালো জিন্স ও কালো হুডিতে দেখা গিয়েছে। চোখে ছিল রোদ চশমাও‌। এদিন বিমানবন্দর থেকে একে অপরের হাত ধরেই বেরতে দেখা গিয়েছিল তাদের। পাপারাজিৎদের সূত্র ধরেই এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল গায়কের অগণিত ভক্তমহলের পাশাপাশি নেটজনতার অধিকাংশের মাঝে। উল্লেখ্য, এদিন বিমানবন্দরের বাইরে গায়কের একাধিক ভক্তেরও দেখা মিলেছিল। অরিজিৎ সিংয়ের সাথে ছবিও তুলতে দেখা গিয়েছিল তাদের। নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না অরিজিৎ। সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতেও তার প্রমাণ মিলেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026