বলিউড

Arijit Singh’s Video: একটি দুই বছরের বাচ্চার জন্য প্রতিবাদ করলেন অরিজিৎ, গান থামিয়ে কড়া মন্তব্য গায়কের

অরিজিৎ সিং নামটা অপরিচিত নয় কারোর কাছেই। মুর্শিদাবাদের মধ্যবিত্ত ঘরের ছেলেটাই আজ গানের হাত ধরে পৌঁছে গিয়েছে গোটা বিশ্বের মানুষের কাছে। সামনে থেকে তার গান একবার শোনার অপেক্ষায় অনন্তকাল অপেক্ষা করতেও রাজি তার ভক্তরা। তবে অনেকসময় গায়ককে সামনে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্তমহলের একাংশ। আর ঐ মুহূর্তেই কিছু কিছু ক্ষেত্রে নিজেদের প্রিয় গায়কের নজর কাড়তে ভক্তরা এমন কিছু করে ফেলেন যা দেখে অবাক হয়ে যান খোদ গায়করাই। সম্প্রতি তেমনি এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ঝলকে মঞ্চে গান গাইতে দেখা গিয়েছে অরিজিৎ সিংকে। আর সেইসময়ই নিজের প্রিয় গায়কের আরেকটু কাছে যাওয়ার জন্য নিজের দু’বছরের বাচ্চাকে হাতিয়ার বানিয়েই এগোচ্ছিলেন এক ভক্ত। আর এই দৃশ্য খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি স্বয়ং গায়কেরও। আর ঐ মুহূর্তে সেই দৃশ্য দেখেই প্রতিবাদ করে ওঠেন অরিজিৎ।

Arijit Singh rightfully schooling a fan who was pushing his child towards him
by u/okay177 in BollyBlindsNGossip

গায়ককে বলতে শোনা যায়, দু’বছরের এই ছোট বাচ্চাটির জীবনকে সংশয়ে ফেলবেন না। এমনকি তিনি ঐ ভক্তকে এও বলেন, সামনাসামনি আসার ইচ্ছা তার, বাচ্চাটির নয়। অতএব, তিনি যেন বাচ্চাটিকে নিজের জন্য সংশয়ের মধ্যে না ফেলে দেন। আর এই কথাগুলি গায়ক ঐ ভক্তকে বেশ উঁচু স্বরেই বলেছিলেন। বালাই বাহুল্য, গায়কের এই রূপ আবারো মুগ্ধ করেছে গোটা নেটমহলের পাশাপাশি সেখানে উপস্থিত সকলকেই। একজন মানুষ হিসেবে তিনি যে খাঁটি সোনা, সেকথা গায়ক এই ঘটনার সূত্র ধরে প্রমাণ করে দিলেন আবারো।

কয়েকদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি লাইভ পারফর্ম্যান্স ছিল অরিজিৎ সিংয়ের। এদিন শো শুরু হওয়ার পর গান গাওয়ার সময়ই নিজের এক মহিলা ভক্তের দ্বারা আহত হয়েছিলেন তিনি। আর তার প্রতিবাদও গান থামিয়ে করেছিলেন অরিজিৎ। সেই ঝলকও গোটা মিডিয়ামহলের নজর কেড়ে নিয়েছিল। চর্চা চলেছিল বেশ কিছু সময় ধরে। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। মিডিয়ার পাতায় নজর রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026