নতুন বছরে ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট বাতিল নিয়ে গতকাল থেকে সরগরম গোটা রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই কনসার্ট বাতিলের পিছনে রাজনীতির ‘গেরুয়া’ রং দেখতে পেয়েছেন। তবে এবার ইকো পার্কে অরিজিত সিং এর কনসার্টের পারমিশন কেন বাতিল করা হল তা ব্যাখ্যা করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এই কনসার্ট বাতিলের পিছনে রয়েছে কি রাজনীতির রং? না অন্য কিছু, কি বললেন ববি হাকিম? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট বাতিলের বিতর্ক প্রসঙ্গে সরাসরি ববি হাকিম জানিয়েছেন, “আমাদের এই সময় জি ২০ সম্মেলন চলছে। জি ২০এর প্রতিনিধিরা আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তার বিপরীতেই রয়েছে। ওখানে কোনও আয়োজন করা যাচ্ছে না। ইকো পার্ক দেখার জন্য প্রচুর মানুষ আসেন। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সমস্যা রয়েছে। সেকারণে বড় অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া যাচ্ছে না। সলমন খানের প্রোগ্রাম ছিল। অরিজিৎ সিংয়েরও প্রোগ্রাম ছিল। পুলিশ পারমিশন বা হিডকোর তরফেও কিছু আসেন। কীভাবে অনুমতি পেলেন জানি না। তবে কোনও পারমিশন দেওয়া হয়নি।” তবে সেইসাথে তিনি এও জানিয়েছেন যে কনসার্টের টিকিট বিক্রি হয়ে যাওয়া উদ্যোক্তাদের চরম গাফিলতির পরিচয়। অরিজিৎ সিং অন্য কোথাও কনসার্ট করতে পারেন এবং সেই জন্য পারমিশন দেওয়া হবে।
তবে এই প্রসঙ্গে অন্য সুর ধরেছেন বিরোধীপক্ষ গেরুয়া শিবির। বিজেপির প্রথম সারির নেতৃত্বদের দাবি যে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে অরিজিৎ সিং মুখ্যমন্ত্রীর সামনে ‘রং দে তু মহে গেরুয়া’ গানটি গেয়েছিলেন। সেই গেরুয়া শব্দের ব্যবহারেই হয়তো চটেছেন মুখ্যমন্ত্রী। আর তার জেরেই জনপ্রিয় শিল্পীকে কলকাতায় পারফর্ম করতে দেওয়া হচ্ছে না। এখন অরিজিৎ সিং এর কনসার্ট প্রসঙ্গ নিয়ে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। শেষ পর্যন্ত কি হতে চলেছে এখন সেটাই দেখার বিষয় বঙ্গ রাজনীতিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…