ভারতের কয়েকজন নামিদামি সংগীত শিল্পীর মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং। একাধারে বলিউড-টলিউড এবং দক্ষিণ ভারতের বেশকিছু ছবিতে দাপিয়ে গান করেছেন অরিজিৎ সিং। অরিজিৎ এর প্রত্যেকটি গান ভারতের শ্রোতাদের কাছে অত্যন্ত প্রিয় এবং অরিজিৎ সিং ভারতের সবথেকে ভালো সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন হয়ে উঠেছেন খুব কম সময়ের মধ্যেই। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ গ্রাম থেকে উঠে এসে অরিজিৎ সিং খুব কম সময়ের মধ্যেই ভারতের শ্রোতাদের মধ্যে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন।
বিরহ কিংবা আনন্দ, সব মোমেন্ট এই অরিজিৎ সিং এর গান অনেকের কাছে বলতে গেলে মাস্ট। তবে শুধুমাত্র যে ভালো গান করেন অরিজিৎ সেটুকুই নয়, তিনি ভক্তদের জন্য সবসময়ে রয়েছেন। সর্বোপরি তিনি একেবারে মাটির মানুষ, কোনদিন নিজেকে অনেক বড় কিছু জাহির করতে চান না তিনি। সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের সমস্ত দুঃখ দুর্দশাকে আপন করে নিতে পছন্দ করেন অরিজিৎ সিং। মাঝেমধ্যেই তাকে দেখা যায় সাধারণ মানুষকে সাহায্য করতে এবং তাদের জন্য কিছু না কিছু করতে।
তবে ভক্তদের জন্য অরিজিৎ সিং সবসময় সাহায্যের জন্য তৈরি থাকেন। তাদেরকে সব সময় শ্রদ্ধা করেন অরিজিৎ সিং। সেরকম একটি নিদর্শন আবারও আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। একটি ভিডিও কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি, অরিজিৎ সিং একটি অনুষ্ঠানে গান করছেন। সেটি একটি লাইভ কনসার্ট অনুষ্ঠান এবং সকলেই তাঁর গান মুগ্ধ হয়ে শুনছেন। এটি ইলেকট্রিক গিটার হাতে তিনি জালিমা গানটি গাইছেন সকলের উদ্দেশ্যে।
ঠিক সেই মুহুর্তে হঠাৎ করেই স্টেজের উপরে উঠে এলেন তার এক ভক্ত। তিনি উঠে এসেই অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি সেলফি তুলতে চাইলেন। আরো কয়েকটা সেলফি তোলার অনুরোধ করলে, অরিজিৎ সিং রীতিমতো তার পায়ে পড়ে গিয়ে তাকে প্রণাম পর্যন্ত করার চেষ্টা করলেন। এই বিষয়টি থেকেই প্রমাণিত হয় অরিজিৎ সিং কতটা মাটিতে পা দিয়ে চলতে ভালোবাসেন। সকলকে সম্মান করে, ভক্তদের অনুরোধে পূরণ করে অরিজিৎ সিং আবারো ভাইরাল হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। তার পাশাপাশি কুড়িয়েছেন দর্শকদের বাহবাও।
Actors Justin Baldoni and Blake Lively made headlines on Wednesday after arriving at a New…
Disco legends Sister Sledge have been confirmed as the final addition to the line-up for…
A GoFundMe campaign for James Van Der Beek’s family has raised more than $1 million…
A fundraiser launched to support James Van Der Beek’s family has surpassed $1 million in…
Zayn Malik has ignited a wave of criticism after admitting he doesn’t believe he was…
Nicole Kidman is stepping into the role of forensic pathologist Dr. Kay Scarpetta in Amazon’s…