বিনোদন

শেষ রক্ষা হল না! মাতৃবিয়োগ হলেন অরিজিৎ সিং, শোকের ছায়া গায়কের পরিবারে

মাতৃহারা হলেন বলিউড তথা টলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। প্রথমে কোভিডে আক্রান্ত হয়েছিলেন গায়কের মা অদিতি সিং। মাকে চিকিৎসার জন্য প্রথমে জিয়াগঞ্জ থেকে বহরমপুর মাতৃসদনে আসেন। সেখানে অবস্থার অবনতি হতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল রাত ১১টার সময়ে হাসপাতালেই প্রয়াত হন। মৃত্যুকালে অদিতি দেবীর বয়স হয়েছিল ৫৭ বছর।

১৭ মে অদিতি দেবীর করোনা রিপোর্ট নেগেটিভ হয়। হাসপাতাল সূত্রে খবর, একমো সাপোর্টে চিকিৎসা চলছিল গায়কের মায়ের। তবে তাঁর ধীরে একে একে সব অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। সাথে চলছিল ডায়ালিসিস। একসাথে তিনি এত ধকল নিতে পারেননি। এর মাঝেই গতকাল রাতে টানা ২১ দিনের লড়াই থমকে যায়। ব্রেন স্ট্রোক হয়েই মারা যান। মায়ের চিকিৎসায় কোনো খামতি রাখেননি অরিজিৎ। করোনাকে হারিয়ে তবু অদিতি দেবী নিজের ছেলের কাছে ফিরতে পারেননি।

মে মাসের গোড়ার দিকে সোশ্যাল মিডিয়াতে এক স্বেচ্ছাসেবী সংস্থার পোস্টের মাধ্যমে এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজনে পোস্ট করেছিলেন। সেই পোস্টটি আবার শেয়ার করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রক্ত জোগাড় করা হয়েছিল। পরে জানা যায়, অরিজিৎ সিংয়ের মায়ের জন্যই রক্তের সন্ধান চলেছিল।

অরিজিত নিজের মা অদিতি দেবীর কাছে গান আর তবলার তালিম নিয়েছিলেন। মাকে হারিয়ে শোকাস্তব্ধ অরিজিৎ। সিং পরিবারে এখন শোকের ছায়া। অরিজিৎ তাঁর মায়ের শেষ কৃত্যের জন্য আজ ভোরবেলা মুর্শিদাবাদে রওনা হয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026