বিনোদন

সোহাগে আদরে, এয়ারপোর্টে স্ত্রীকে জড়িয়ে ধরলেন অরিজিৎ সিং, আদুরে মুহূর্তের ভিডিও ভাইরাল (Watch Video)

সুরের জাদুকর এবং অরিজিৎ সিং, যেন এক সমার্থক শব্দ। আট থেকে আশি সকলেই এই গায়কের সুপারফ্যান। বলিউড থেকে টলিউড সব জায়গায় নিজের গানের প্রতিভার দ্বারা মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। কখনো তিনি রোমান্টিক গান গেয়েছেন তো কখনো তাঁর গানের সুরের আবেগে চোখ থেকে জল ফেলেছেন অনুরাগীরা। পাশাপাশি বিশ্বমানের তারকা হওয়া সত্বেও অরিজিৎ সিং খুবই সহজ-সরল জীবনযাপন করতে পছন্দ করে। আর অরিজিৎ সিং এর এই মাটির মানুষ মনোভাব আরো মন জয় করে নেয় সাধারণ মানুষের।

আইপিএলের উদ্বোধনীতে আজ আমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছেছিলেন অরিজিৎ সিং। তবে এবার একা নয়। সঙ্গে ছিলেন স্ত্রী কোয়েল সিং। বরাবরের মতোই মিডিয়াকে এড়িয়ে চলার জন্য অরিজিৎ সিং একটি সাদা হুডি এবং মুখে মাস্ক পরে নিরাপত্তার ঘেরাটোপে চলছিলেন। একটু সামনেই ছিলেন স্ত্রী। তারপর সকলের রোমান্টিক প্রিয় গায়ক এমন কিছু করলেন যা দেখে অবাক হয়েছে গোটা নেটবাসি। আসলে হটাৎ জোরকদমে এগিয়ে এসে আমচকাই স্ত্রী কোয়েলকে জাপটে ধরেন গায়ক। সেই আদুরে মুহূর্তের ভিডিয়ো এখন ভাইরাল অরিজিতের একাধিক ফ্যান পেজের সুবাদে।

অরিজিৎ সিং এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রেম কাহিনী ঠিক যেন বলিউড সিনেমার মত। জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়ে মনের মত জীবনসঙ্গিনী পেয়েছেন জিয়াগঞ্জের ওই ছেলে। স্কুলে পড়বার সময় থেকেই প্রেম দুজনের। অরিজিৎ ‘ফেম গুরুকুল’-এ অংশ নেওয়ার সময়ও কোয়েলের সঙ্গে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন। এমনকি অরিজিতের কাছে সেইসময় ফোনও আসত তাঁর বিশেষ বান্ধবীর। ভাগ্যের পরিহাসে আলাদা হলেও ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। এই জুটির মিষ্টি মুহূর্ত খুব একটা ধরা পড়ে না ক্যামেরায়। তাইতো আজকের এমন ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026