লক্ষাধিক দর্শকের সামনে মহেন্দ্র সিং ধোনির সাথে এমন কাজ করলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, যা হৃদয়ে জায়গা করে নিয়েছে কোটি কোটি ভারতবাসীর। গতকাল আইপিএলের ১৬ তম আসরের উদ্বোধন ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস। তবে উদ্বোধনী ম্যাচের পূর্বে এক ঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী এবং গায়কদের নিয়ে ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আইপিএল কর্তৃপক্ষ।
সেই অনুষ্ঠানে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্দান্নার মতো অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। খেলা শুরু হওয়ার পূর্বে তিনি তার কণ্ঠ দিয়ে কোটি কোটি মানুষকে মুগ্ধ করতে ব্যস্ত ছিলেন। পাশাপাশি অভিনেত্রীরা তাদের মনমুগ্ধকর অভিনয়ে এবং ডান্সের মাধ্যমে আইপিএলের আসরে আলাদা উত্তেজনা সৃষ্টি করেছিলেন।
তবে যে ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হচ্ছে, সেটি আসলে খেলার কোন অংশ নয়। ফটোসেশনের সময় যখন মহেন্দ্র সিং ধোনি স্টেজে ওঠেন তখন নিজের কন্ঠ দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করতে ব্যস্ত ছিলেন অরিজিৎ সিং। তিনি মহেন্দ্র সিং ধোনিকে দেখা মাত্রই তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এক কিংবদন্তি শিল্পীর এমন নম্রতা মুগ্ধ করেছে গোটা ভারতবাসীর। অরিজিৎ সিংয়ের এমন সৌজন্যতা বোধ দেখে তার প্রশংসায় ভেসেছেন নেটিজেনদের একাংশ।
যদি খেলার কথা বলি, তবে গতকাল উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের আইপিএল যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। ১৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রশিদ খানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৫ বল বাকি থাকতে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নেয় গুজরাট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…