বলিউড

Malaika Arora: স্বচ্ছ টাইট পোশাকে মালাইকা অরোরাকে দেখে ক্ষিপ্ত অর্জুন কাপুর, এমন ভিডিও সামনে এসেছে

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, কদিন আগেই নিতা আম্বানি ও মুকেশ আম্বানি আয়োজিত ‘নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’এ আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের ছোট থেকে বড় প্রায় সমস্ত তারকারাই। উপস্থিত ছিলেন বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকারাও। ক’দিন ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় তারই একাধিক ঝলক ভাইরাল হচ্ছে। সম্প্রতি আবারো তারই আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঝলকের সূত্র ধরে এবার চর্চার আলোয় অর্জুন প্রেমিকা মালাইকা আরোরা।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে সোনালী রঙের একটি ট্রান্সপারেন্ট জমকালো পোশাকে দেখা গিয়েছে। মানানসই সোনালী স্টিলেটোও পরেছিলেন তিনি। বাঁধা চুলে, নুড মেকাপের পাশাপাশি স্মোকি আইজে ছিলেন মালাইকা। অভিনেত্রীর এই পোশাক তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়ে গিয়েছে, মত নেটজনতার একাংশের। এদিন সকলের মাঝে থেকেও নিজের এই সোনালী ট্রান্সপারেন্ট পোশাকের সূত্র ধরে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন মালাইকা। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার নয়। সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

এদিন কালচারাল সেন্টারে খুব অল্পসময়ই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাকে। পৌঁছানোর বেশ কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে ফিরে গিয়েছিলেন তিনি। এদিন গাড়িতে ওঠার আগে পাপারাজিৎদেরও এড়িয়ে গিয়েছিলেন অভিনেত্রী। আপাতত সেই সূত্রেও একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। অবশ্য সেই প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া মেলেনি তার।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026