বলিউড

Bollywood : বাবার সঙ্গে শ্রীদেবীর প্রেম! বাবার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ছেলে অর্জুন কাপুর

বলি দুনিয়ায় বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্কের কথা কারো অজানা নয়। কিন্তু এই ব্যাপারে আজ পর্যন্ত বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর কোনো মন্তব্য করেননি। কিন্তু এবারে তিনি মিডিয়ার সামনে শ্রীদেবীর সঙ্গে তার বাবার সম্পর্ক আর তার মায়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলাখুলি বক্তব্য রাখলেন। জানা যায়, মোনা সৌরির সঙ্গে বিবাহে থাকাকালীন বনি কাপুর শ্রীদেবীর প্রেমে পড়েন। তার পরবর্তীতে শ্রীদেবীকে বিয়ে। তার বাবার এই একটা সিদ্ধান্ত একেবারে বদলে দিয়েছিল অর্জুন এবং তার বোন অনশুলার জীবনটাকে। এই সিদ্ধান্ত ছোট্ট অর্জুনের মনে কিরকম প্রভাব ফেলেছিল? অভিনেতা জানালেন, বাবার ওই সিদ্ধান্তে একেবারেই নারাজ ছিলেন ছোট অর্জুন এবং তার বোন। আর এই সিদ্ধান্ত তার মনে ভালোবাসার প্রতি ধারণা বদলে দিয়েছে। বাবার প্রতি ক্ষোভের একটা পাহাড় তৈরি হয়েছে তার মনে।

শ্রীদেবীর রহস্য মৃত্যুর পরেও বাবার পাশে দাঁড়িয়েছেন অর্জুন। যদিও অর্জুন বারবার বলেছেন, তার বাবার সম্পর্ক নিয়ে তাদের দুজনের মধ্যে সমস্যা ছিল। তিনি বলেছেন, “বাবা আমাদের সাথে এবং আমার মায়ের সাথে যেটা করেছেন সেটা নিয়ে যে আমি খুব একটা খুশি ছিলাম সেটা বলা যায়না। আমাকে ছোটবেলায় এই নিয়ে অনেককিছু সইতে হয়েছিল। কিন্তু এই সম্পর্কের উঁচু নিচু বুঝতে আমার অনেকটা সময় লেগেছিল। আমি বড়ো হয়ে সম্পর্কে জড়িয়ে তারপর সম্পর্কের একাধিক দিক, সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে বুঝতে শিখেছি।”

যদিও শ্রীদেবীর রহস্যমৃত্যুর পরে তার বোন জানভি কাপুর এবং খুশি কাপুরের সঙ্গে তার সম্পর্ক বর্তমানে অনেকটা ঠিক হয়েছে। বাবার প্রতি ক্ষোভ থাকলেও, অর্জুনের কথায়, “ভালোবাসা বড়ো জটিল। একবারের বেশি প্রেমে পড়া যায়না এই কথাটা অনেকটা বলিউড কেন্দ্রিক। আসল জীবনে ভালোবাসার অর্থটা একটু অন্যরকম। ভালোবাসা একটা ধাঁধার মত, পুরো ঘোরালো।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026