মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।
সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে অ্যাক্টিভ মালাইকা। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। ৪৮ বছর বয়সেও তিনি রীতিমতো টেক্কা দেন বর্তমানের তরুণ অভিনেত্রীদের। তিনি যথেষ্ট স্টাইলিশ একজন অভিনেত্রী, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন, কিভাবে মিডিয়ার নজর নিজের উপর টিকিয়ে রাখতে হয়।
তবে সম্প্রতি একেবারে ছিমছাম শরীরচর্চার পোশাকেই নিজের অগণিত ভক্তমহলকে মুগ্ধ করেছেন মালাইকা আরোরা। একেবারে উপযুক্ত জিম পোশাকে দেখা মিলেছে তার। কালো রঙের একটি স্পোর্টস ব্রা ও স্কিন টাইট প্যান্টে ছিলেন তিনি। এই পোশাকে অভিনেত্রীর শরীরের প্রতিটি ভাঁজ ছিল স্পষ্ট।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে গাড়ি থেকে নেমেই অভিনেত্রীকে নিজের বাড়িতে ঢুকে যেতে দেখা গিয়েছে। হাতে ফোন ও একটি জলের বোতল নিয়ে দৌড়ে পাপারাজিৎদের নজর থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি। খোলা চুলে, বিনা মেকাপে, ঠোঁটে হাসি বজায় ছিল তার। রেড কার্পেট হোক কিংবা জিম পোশাক সবেতেই ভক্তদের মন জয় করেন অভিনেত্রী। এক্ষেত্রেও অন্যথা হয়নি। আপাতত অভিনেত্রী নিজের এই ভাইরাল হওয়া ছবিগুলির সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…