বিনোদন

ভেজা শরীর থেকে পড়ছে জল, বিকিনি পরে দাঁড়িয়ে থাকা মালাইকার ছবি তুললেন অর্জুন

সম্প্রতি গোয়ায় ভ‍্যাকেশন কাটাতে গিয়েছেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং তাঁর প্রেমিকা মডেল -অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)।  ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অর্জুন ও মালাইকার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে মালাইকা সুইমিং কস্টিউম পরে পুলের ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং অর্জুন সুইমিং পুলের জলে নেমে মালাইকার ছবি তুলছেন।  এছাড়া অর্জুন ও মালাইকা গোয়া থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি শেয়ার করছেন।

মালাইকা ও অর্জুনের বয়সের ফারাক পনেরো বছর।  এর ফলে ইদানিং  অযথা মালাইকাকে তাঁর বয়স নিয়ে কটূক্তি করা শুরু হয়েছে।  ভারতবর্ষে বরাবর একটি প্রবাদ প্রচলিত রয়েছে, তা হলো ‘মেয়েরা কুড়িতে বুড়ি’। এই প্রবাদকে অন্ধভাবে অনুসরণ করে মেয়েদের ত্রিশ বছর বয়স হতেই সমাজ মেয়েদের ‘বুড়ি’ বলতে শুরু করে।  এই কারণেই একবিংশ শতাব্দীতে এসেও মালাইকার সাতচল্লিশ বছর বয়স নেটিজেনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।  কিন্তু ‘মেয়েরা কুড়িতে বুড়ি’ এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মেয়েরা খুব তাড়াতাড়ি সামাজিক প্রভাবে ও বৈজ্ঞানিক কারণে ছেলেদের তুলনায় বেশী ‘ম্যাচিওর’ হয়ে যান।  কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এই প্রবাদটির ভুল ব্যাখ্যা করে।  সমাজে আজও মেয়েদের বিয়ের জন্য বয়সে বড় পাত্রের খোঁজ করা হয়।  কিন্তু একটি মেয়ে যদি তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলেকে বিয়ে করেন, তাহলে তিনি সমাজের চক্ষুশূল হয়ে যান।

এর আগে মালাইকা বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ খানকে (Arbaz khan)।  কিন্তু আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং মামলা তাঁদের বহুদিনের দাম্পত্যে চিড় ধরিয়ে দেয়।  অপরদিকে আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।  মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  বহুদিন সিঙ্গল থাকার পর মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক তৈরী হয়।  চলতি বছরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026