অর্জুন কাপুর (Arjun kapoor) ও মালাইকা(Malaika arora)-র বিয়ের সিদ্ধান্ত আপাতত কত দূর এগোলো তা নিয়ে বলিউডে প্রায় রোজই জল্পনা চলে। এর মধ্যেই নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় মালাইকা ও অর্জুন প্রতিদিন একই স্থানের ছবি শেয়ার করেন। যদি মালাইকা তাঁর বাড়ির ছাদে চাঁদনী রাতের ছবি শেয়ার করেন তাহলে অর্জুন সেই একই বাড়ির ছাদে শেয়ার করেন সূর্যোদয়ের ছবি। এইসব দেখে নেটিজেনরা আপাতত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, মালাইকা-অর্জুন এক ছাদের তলায় লিভ-ইন শুরু করেছেন। তবে মালাইকা বা অর্জুনের তরফে এখনও এই বিষয়ে কিছু জানা যায়নি।
মালাইকা ও অর্জুনের বয়সের ফারাক পনেরো বছর। এর ফলে ইদানিং অযথা মালাইকাকে তাঁর বয়স নিয়ে কটূক্তি করা শুরু হয়েছে। ভারতবর্ষে বরাবর একটি প্রবাদ প্রচলিত রয়েছে, তা হলো ‘মেয়েরা কুড়িতে বুড়ি’। এই প্রবাদকে অন্ধভাবে অনুসরণ করে মেয়েদের ত্রিশ বছর বয়স হতেই সমাজ মেয়েদের ‘বুড়ি’ বলতে শুরু করে। এই কারণেই একবিংশ শতাব্দীতে এসেও মালাইকার সাতচল্লিশ বছর বয়স নেটিজেনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কিন্তু ‘মেয়েরা কুড়িতে বুড়ি’ এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মেয়েরা খুব তাড়াতাড়ি সামাজিক প্রভাবে ও বৈজ্ঞানিক কারণে ছেলেদের তুলনায় বেশী ‘ম্যাচিওর’ হয়ে যান। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এই প্রবাদটির ভুল ব্যাখ্যা করে। সমাজে আজও মেয়েদের বিয়ের জন্য বয়সে বড় পাত্রের খোঁজ করা হয়। কিন্তু একটি মেয়ে যদি তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলেকে বিয়ে করেন, তাহলে তিনি সমাজের চক্ষুশূল হয়ে যান।
এর আগে মালাইকা বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ খানকে (Arbaz khan)। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আলাপ হয়েছিল মালাইকা ও আরবাজের। পরবর্তীকালে সেই আলাপ পরিণত হয় প্রেমে এবং সাতপাকে বাঁধা পড়েন আরবাজ-মালাইকা। কিন্তু তাঁদের পুত্রসন্তান আরহান(Arhan)-এর জন্মের পর থেকে আরবাজের আচরণ পরিবর্তিত হতে থাকে। রোজ মানসিকভাবে নির্যাতিতা হওয়া সত্ত্বেও মালাইকা জনসমক্ষে আরবাজের সঙ্গে উপস্থিত হয়ে সুখী দাম্পত্যের অভিনয় করতেন। কিন্তু আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং মামলা তাঁদের সতেরো বছরের দাম্পত্যে চিড় ধরিয়ে দেয়। অপরদিকে আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবী জর্জিয়া অ্যান্দ্রিয়ানি(Georgia andriyani)-এর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়!
বহুদিন সিঙ্গল থাকার পর মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক তৈরী হয়। প্রথমে তাঁরা শুধুই বন্ধু ছিলেন। বিভিন্ন পার্টিতে কমন ফ্রেন্ডের মাধ্যমে তাঁদের বন্ধুত্ব হয়েছিল। এমনকি কয়েক বছর আগে ‘হাফ গার্লফ্রেন্ড’ ফিল্মের প্রোমোশনের জন্য রেডিও মিরচিতে এসে অর্জুন জানিয়েছিলেন মালাইকা শুধুই তাঁর বন্ধু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বন্ধুত্ব পরিণত হয়েছে প্রেমে। এমনকি আরহানের সঙ্গেও অর্জুনের সম্পর্ক খুব ভালো। আরবাজকে পছন্দ করেন না আরহান। তিনি তাঁর মায়ের সঙ্গেই থাকেন। গত বছর মালাইকা ও অর্জুন বিয়ে করার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। অর্জুনের বোন জাহ্নবী (Janhavi kapoor), খুশী (khushi kapoor), অংশুলা (Angshula kapoor) যথেষ্ট পছন্দ করেন মালাইকাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…