হুগলীতে কিছুদিন আগের যুবক খুনের ঘটনা এইবার পৌঁছল রাজনৈতিক মহলে। এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন বিশাল দাস নামক এক ব্যক্তি। বিশালকে পালাতে সাহায্য করার অভিযোগে একে অপরের দিকে আঙুল তুলেছে বিজেপি এবং তৃণমূল।
এইদিন বিশালের গ্রেফতারি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন,”কোনো চক্রান্ত রয়েছে তৃণমূল প্রভাবিত এলাকায় দুষ্কৃতীদের লুকিয়ে রাখার পিছনে।” সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন তিনি। তিনি বলেন,” আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এর পিছনে কোনো বিজেপি নেতা যুক্ত আছেন।”
এর বিপক্ষে পালটা খোঁচা দিতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং কে। সাংসদ বলেন,”এটা তৃণমূলের ভাগবাটোয়ারা নিয়ে মারামারি ছাড়া আর কিছুই নয়। ভাগ নিয়ে চলছে পিসি-ভাইপোর মধ্যে অশান্তি।” তিনি আরও বলেন,” পিসিকে শাহজাহানের মতো আটকে রেখেছে ভাইপো ঔরঙ্গজেব”।
গত ১০ তারিখ চুঁচুড়ায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় বিষ্ণু মাল নামক এক যুবকের। সেই ঘটনায় বিশাল ছিলেন মূল অভিযুক্ত। জানা গিয়েছে যে এই ঘটনার পরে দক্ষিণ ২৪ পরগনায় লুকিয়ে ছিল বিশাল। কিন্তু মঙ্গলবার সে ধরা পরে স্থানীয়দের হাতে। স্থানীয়দের থেকে বাঁচতে গুলি চালায় বিশাল। সেই গুলিতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…