খেলা

Indian Cricketer: কোহলির স্থানে ব্যাট করুক অর্জুন টেন্ডুলকার, বড় মন্তব্য কোচের

দীর্ঘ কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে সময় কাটিয়েছেন অর্জুন টেন্ডুলকার। তবে একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি শচীন পুত্রের। তবে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মৌসুমের ২২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকের সুযোগ পেয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। প্রথম ম্যাচে নিজের নামের পাশে সুবিচার করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে পেয়েছেন উইকেটের দেখা। তবে তার ধারাবাহিকতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর এরই মধ্যে বড় মন্তব্য করে বসলেন যুবরাজ সিংয়ের বাবা অর্থাৎ অর্জুন টেন্ডুলকারের কোচ যোগরাজ সিং।

এদিন অর্জুন টেন্ডুলকারকে নিয়ে একটি বিরাট মন্তব্য করেছেন তার ছেলেবেলার কোচ যোগরাজ সিং। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন, ‘ওকে সাবলীলভাবে খেলতে দিন। দরকার হলে ওকে দিয়ে ওপেনিং অথবা ব্যাটিং অর্ডারে তৃতীয় স্থানে মাঠে নামান। প্রতিভাবান খেলোয়াড় ও। সঠিকভাবে ভারতীয় দলে সুযোগ পেলে বাবার মতো বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে পারে অর্জুন। ওকে কিছুটা সময় দিন, নিশ্চয়ই ও করে দেখাবে।’

অর্জুন টেন্ডুলকারের বোলিং নিয়েও বড় মন্তব্য করেছেন যোগরাজ সিং। তিনি এদিন বলেন,’বোলিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে অর্জুন টেন্ডুলকারের। যখন ও বল রিলিজ করে তখন ওর হাত ৪৫ ডিগ্রিতে থাকে। যেদিন কানের গোড়া থেকে বল রিলিজ করতে পারবে সেদিন মালিঙ্গা-বুমরাহর মতো বোলিং করতে পারবে ও। শুধু খেয়াল রাখতে হবে, অর্জুন টেন্ডুলকার যেন নিয়মিতভাবে খেলার সুযোগ পান।’

যুবরাজ সিংয়ের বাবার এমন মন্তব্য বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, অর্জুন টেন্ডুলকার শুধুমাত্র নিজের বাবার জন্য আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মতে, এমন অনেক ভারতীয় প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যারা অর্জুন টেন্ডুলকারের চেয়েও উৎকৃষ্ট। শুধুমাত্র সুযোগের অভাবে নিজেদের প্রমাণ করতে পারছেন না তারা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026