মুম্বই: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন (Arjun Tendulkar) ঢুকে পড়লেন মুম্বইয়ের টি-টোয়েন্টি (T-20) টিমে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির জন্য আগেই ঘোষণা করা হয়েছিল টিম। কিন্তু করোনার জন্য সব টিমকেই বাড়তি প্লেয়ার, এমনকি নেট বোলারও নিয়ে রাখতে হচ্ছে। সেই কারণে টিমে নতুন সদস্যের একজন হিসেবে ঢুকেছেন অর্জুন।
১০ জানুয়ারি শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ১১, ১৩, ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি গ্রুপ লিগে মুম্বইয়ের পর পর পাঁচটা ম্যাচ। বাঁ হাতি পেসার অর্জুন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, সেটাই দেখার। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘টিমে ২২ জন ক্রিকেটার রাখা যাবে। কেউ চোট পেলে সেখান থেকেই পরিবর্ত নিতে হবে। বায়ো বাবলের বাইরে থেকে কাউকে নেওয়া যাবে না। সেই কারণেই অর্জুনকে রাখা হয়েছে।’
ভারতের অনূর্ধ্ব ১৯ টিমে খেলেছেন সচিন পুত্র। খেলেছেন মুম্বইয়ের বয়সভিত্তিক নানা টিমে। বাঁ হাতি পেসার হওয়ার দরুণ ওয়াসিম আক্রম পর্যন্ত নেটে আলাদা করে সময় দিয়েছেন অর্জুনকে। তাঁর সঙ্গে টিমে সুযোগ পেয়েছেন আর এক তরুণ পেসার ক্রুতিক হানাগাভাদিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…