মুম্বই: ঘরোয়া ক্রিকেটে অভিষেকে উইকেট পেলেন জুনিয়র তেণ্ডুলকর (Junior Tendulkar), তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মুম্বই (Mumbai)। ঠিক ৩২ বছর আগের ঘটনা। মুম্বই এর হয়ে অভিষেক ঘটান শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। নেমেই শতরান হাঁকান তিনি। এবার মুম্বই জার্সিতে অভিষেক ঘটল তাঁর পুত্র অর্জুন তেণ্ডুলকরের (Arjun Tendulkar)। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার (Hariana) বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম উইকেটটি পেলেন তিনি। তবে দলকে জেতাতে পারলেন না তিনি। ৮ উইকেটে হরিয়ানা হারিয়ে দেয় মুম্বইকে।
হারের হ্যাট্রিক করে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই।এদিন প্রথমে ব্যাট করে মুম্বই ১৪৩ রানেই অলআউট হয়ে যায়। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেননি সূর্যকুমার যাদবরা। দলের হয়ে সর্বোচ্চ রান অথর্ব আঙ্কোলেকরের। এছাড়া যশস্বী করেন ৩৫ রান। অন্য প্রান্ত থেকে সব ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় কোনও বল খেলার সুযোগ পাননি অর্জুন। শূন্য রানেই অপরাজিত থাকেন। এরপর বল করতে এসে শুরুতেই ব্যক্তিগত ৪ রানের মাথায় হরিয়ানার ওপেনার সি কে বিষ্ণোইকে আউট করেন অর্জুন। কিন্তু তারপর অবশ্য আর কোনও উইকেট পাননি।
রানা (৭৫*) এবং চৌহানের (৪৩*) ব্যাটে ভর করে ১৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় হরিয়ানা। তবে ৩৪ রানে ১ উইকেট নেওয়া অর্জুনের উইকেট নেওয়ার ভিডিও ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই মুম্বইয়ের বিরুদ্ধেই ৩৭ বলে ১০০ রান করে খবরে উঠে এসেছেন কেরলের ওপেনিং ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনের সঙ্গে নামের মিল থাকায়, তাঁকে নিয়ে চর্চাও তুঙ্গে। তার সঙ্গে যোগ করতে হবে এমন বিধ্বংসী ব্যাটিং। ভারতীয় ক্রিকেটের নয়া আজহারউদ্দিনের পাঁচটি স্বপ্নও রয়েছে।
সম্প্রতি দক্ষিণের একটি টিভি চ্যানেল সাক্ষাত্কারের জন্য তাঁর বাড়িতে গিয়েছিল, সেখানেই বিষয়টি নজরে আসে। জানা গিয়েছে, ২৬ বছর বয়সি আজহারের স্বপ্ন হল-আসন্ন রঞ্জি মরশুমে অন্তত চারটি শতরান করা, আইপিএলে খেলা, নিজের একটি বাড়ি তৈরি, ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা, একটি বেনজ গাড়ি কেনা।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…