খেলা

ঘরোয়া ক্রিকেটে অভিষেক অর্জুনের, উইকেট পেলেন জুনিয়র তেণ্ডুলকর

মুম্বই: ঘরোয়া ক্রিকেটে অভিষেকে উইকেট পেলেন জুনিয়র তেণ্ডুলকর (Junior Tendulkar), তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মুম্বই (Mumbai)। ঠিক ৩২ বছর আগের ঘটনা। মুম্বই এর হয়ে অভিষেক ঘটান শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। নেমেই শতরান হাঁকান তিনি। এবার মুম্বই জার্সিতে অভিষেক ঘটল তাঁর পুত্র অর্জুন তেণ্ডুলকরের (Arjun Tendulkar)। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার (Hariana) বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম উইকেটটি পেলেন তিনি। তবে দলকে জেতাতে পারলেন না তিনি। ৮ উইকেটে হরিয়ানা হারিয়ে দেয় মুম্বইকে।

হারের হ্যাট্রিক করে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই।এদিন প্রথমে ব্যাট করে মুম্বই ১৪৩ রানেই অলআউট হয়ে যায়। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেননি সূর্যকুমার যাদবরা। দলের হয়ে সর্বোচ্চ রান অথর্ব আঙ্কোলেকরের। এছাড়া যশস্বী করেন ৩৫ রান। অন্য প্রান্ত থেকে সব ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় কোনও বল খেলার সুযোগ পাননি অর্জুন। শূন্য রানেই অপরাজিত থাকেন। এরপর বল করতে এসে শুরুতেই ব্যক্তিগত ৪ রানের মাথায় হরিয়ানার ওপেনার সি কে বিষ্ণোইকে আউট করেন অর্জুন। কিন্তু তারপর অবশ্য আর কোনও উইকেট পাননি।

রানা (৭৫*) এবং চৌহানের (৪৩*) ব্যাটে ভর করে ১৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় হরিয়ানা। তবে ৩৪ রানে ১ উইকেট নেওয়া অর্জুনের উইকেট নেওয়ার ভিডিও ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই মুম্বইয়ের বিরুদ্ধেই ৩৭ বলে ১০০ রান করে খবরে উঠে এসেছেন কেরলের ওপেনিং ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনের সঙ্গে নামের মিল থাকায়, তাঁকে নিয়ে চর্চাও তুঙ্গে। তার সঙ্গে যোগ করতে হবে এমন বিধ্বংসী ব্যাটিং। ভারতীয় ক্রিকেটের নয়া আজহারউদ্দিনের পাঁচটি স্বপ্নও রয়েছে।

সম্প্রতি দক্ষিণের একটি টিভি চ্যানেল সাক্ষাত্‍কারের জন্য তাঁর বাড়িতে গিয়েছিল, সেখানেই বিষয়টি নজরে আসে। জানা গিয়েছে, ২৬ বছর বয়সি আজহারের স্বপ্ন হল-আসন্ন রঞ্জি মরশুমে অন্তত চারটি শতরান করা, আইপিএলে খেলা, নিজের একটি বাড়ি তৈরি, ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা, একটি বেনজ গাড়ি কেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026